ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ Logo তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আবারও বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত চীনের Logo চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু Logo স্টাইল ও প্রযুক্তির নতুন আয়োজনে ভিভো ভি৮০ লাইট Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন, উল্লাসে মুখর শিক্ষার্থীরা

দীর্ঘদিনের জটিলতা ও আন্দোলনের পর রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজকে একীভূত করে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-র চূড়ান্ত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

এসময় আনন্দ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, এই মুহূর্তে খবর এলো, ৪২ জন মারা গেলো, ঢাকেবির আধ্যাদেশ হলো । আমরা কারা সেন্ট্রাল, তোমরা কারা সেন্ট্রাল ইত্যাদি বলে স্লোগান দেন শিক্ষার্থীরা।

আনন্দ মিছিলে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মারুফ বলেন, অবশেষে বহু বাধা-বিপত্তি অতিক্রম করে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের বিজয় হয়েছে এবং দালালরা পরাজিত হয়েছে। আধ্যাদেশ পেয়ে আমরা সবাই খুব আনন্দিত।

তিনি আরও বলেন, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়  মঞ্জুরি কমিশনের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যেন দ্রুত ভিসি নিয়োগসহ সব ধরনের প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়। একই সঙ্গে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দ্রুত আয়োজন করা এবং ২০২৪–২৫ শিক্ষাবর্ষসহ সব বর্ষের নিয়মিত ক্লাস ও পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করে দ্রুত ফল প্রকাশ করা হয় ।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও কবি নজরুল সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর বলেন, দীর্ঘ দেড় বছর শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথ ও টেবিল টকে আন্দোলন-সংগ্রামের পর আজ আমাদের সেই কাঙ্ক্ষিত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে স্বাক্ষরিত হয়েছে।  দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রপতি কতৃক প্রজ্ঞাপন জারি হবে।এই অধ্যাদেশ প্রাপ্তিকে আমরা কবি নজরুল সরকারি কলেজের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া চারজন শিক্ষার্থীর প্রতি উৎসর্গ করছি।

তিনি আরও বলেন, এই অধ্যাদেশ নিয়ে যদি কোনরূপ শিক্ষা সিন্ডিকেট বা কোন তালবাহানা করে তাহলে পুনরায় আবার শিক্ষার্থীদের মতামত অনুযায়ী সংশোধন করা হবে  । সর্বশেষে সবাইকে অভিনন্দন জানান তিনি ।

জনপ্রিয়

শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন, উল্লাসে মুখর শিক্ষার্থীরা

প্রকাশিত ১২:২৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬