ঢাকা ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন Logo আগামী নির্বাচন ‘অবশ্যই’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo যেখানেই আমূল পরিবর্তন দরকার, সেখানেই বিএনপির ‘নোট অব ডিসেন্ট’: জামায়াত আমির Logo সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে Logo হাঁটলে কত ক্যালোরি ঝরে? Logo উড়ন্ত পথচলায় এবার মাহফিজুলের অপরাজিত ২১৭ Logo ভারতকে হারিয়ে কুয়েতে অভিবাসী ক্রিকেট টুর্নামেন্টে জিতল বাংলাদেশিরা Logo চা পান: স্বাস্থ্যের জন্য উপকারী সুফলগুলো পেতে যা করতে হবে Logo শিল্পকলায় রবীন্দ্র সৃজনকলার নাটক ‘এনিমেল ফার্ম’ Logo ক্যানবেরায় মাতৃভাষা স্মৃতিসৌধের নকশা করে সম্মাননা পেলেন মনির

আফরান নিশোর আরও একটি সিনেমা ‘দাগী’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৯:২৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ১৫৪ বার পঠিত

শুরুটা বিজ্ঞাপন থেকে, এরপর ছোটপর্দা। আর বিগস্ক্রিনে আসতেই তো বাজিমাৎ! ঠিক এমনই অভিনেতা আফরান নিশোর ক্যারিয়ারগ্রাফ। শোবিজে এসেই যিনি অনবদ্য অভিনয় দেখিয়ে দর্শকের মন পেয়েছেন সহজেই।

রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ তে নিশোর নিদারুণ অভিনয় যেন ছিল অভিনেতার কাছে এক তুড়ির কাজ। ছবিতে এতটাই নিজেকে জমিয়ে তুলেছিলেন যে এরপর থেকে বড় পর্দা ছাড়া আর কোথাও নিশোকে দেখতে চাননা ভক্তরা; তারা চান, আরও বেশি বেশি পর্দায় দেখা যাক নিশোকে।

সে সকল প্রত্যাশী, নিশো ভক্তদের জন্য এবার সুখবর। আরও একটি নতুন সিনেমায় আসছেন আফরান নিশো। শাহীনের পরিচালনায় ‘দাগী’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এর মধ্যে গুঞ্জনও ওঠে, এই ছবির জন্যে নাকি নাটক-ওয়েব সিরিজের কাজ ছেড়েছেন অভিনেতা! দর্শকরা তাহলে ধরে নিতেই পারেন, যে এই ছবি দিয়ে বড় কোনো চমক দিতে চলেছেন নিশো।

জানা গেছে, গত ২১ অক্টোবর চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে। নভেম্বরেই শ্যুটিং শুরু হওয়ার কথা। জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। যদিও নির্মাতা সূত্র এর চেয়ে বেশি কিছু গণমাধ্যমে জানায়নি।

তবে নিশোর বিপরীতে কাকে দেখা যাবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করা হবে বলে জানা গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এর ব্যানারে মুক্তি পাবে ছবিটি।

প্রায় দেড় যুগের ছোটপর্দার সফল ক্যারিয়ার পেরিয়ে গত বছর ঈদুল ফিতরে ‘সুড়ঙ্গ’ এর মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন আফরান নিশো। রায়হান রাফীর পরিচালনায় এটি ব্যবসায়িকভাবে তুমুল সাফল্যও পায়।

জনপ্রিয়

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

আফরান নিশোর আরও একটি সিনেমা ‘দাগী’

প্রকাশিত ০৯:২৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪