ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে : ডিসি ফরিদা Logo ৩৫ থেকে ৪০ ক‍্যামেরায় রেয়াল-বার্সেলোনার মহারণ Logo গলাচিপায় ইলিশ সংরক্ষণ অভিযানে হামলা, পুলিশসহ আহত ২ Logo ভ্যান গগের আঁকা আকাশের রহস্য উন্মোচনের দাবি বিজ্ঞানীদের Logo আবৃত্তি ও আলোচনায় জীবনানন্দকে স্মরণ Logo আড়াই মাসের কাঠমিস্ত্রি, সাত বছরের কারাবাস, তারপর চিকিৎসক Logo হ্যাকাররা কীভাবে স্মার্ট ফ্রিজ হ্যাক করেছিলেন Logo কানাডার ভ্যাঙ্কুভারে ক্যারিয়ার অ্যান্ড সেটেলমেন্ট ওয়ার্কশপ: নতুন অভিবাসীদের সহায়তার নতুন দুয়ার Logo ঢাকার গৃহহীন মানুষের আবাসন নিয়ে কেন আমরা ভাবব না Logo অনিরুদ্ধ বিয়ে করছেন ২৪ হাজার কোটি রুপির উত্তরাধিকারকে, কে এই কাব্য?

আফরান নিশোর আরও একটি সিনেমা ‘দাগী’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৯:২৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ১৫২ বার পঠিত

শুরুটা বিজ্ঞাপন থেকে, এরপর ছোটপর্দা। আর বিগস্ক্রিনে আসতেই তো বাজিমাৎ! ঠিক এমনই অভিনেতা আফরান নিশোর ক্যারিয়ারগ্রাফ। শোবিজে এসেই যিনি অনবদ্য অভিনয় দেখিয়ে দর্শকের মন পেয়েছেন সহজেই।

রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ তে নিশোর নিদারুণ অভিনয় যেন ছিল অভিনেতার কাছে এক তুড়ির কাজ। ছবিতে এতটাই নিজেকে জমিয়ে তুলেছিলেন যে এরপর থেকে বড় পর্দা ছাড়া আর কোথাও নিশোকে দেখতে চাননা ভক্তরা; তারা চান, আরও বেশি বেশি পর্দায় দেখা যাক নিশোকে।

সে সকল প্রত্যাশী, নিশো ভক্তদের জন্য এবার সুখবর। আরও একটি নতুন সিনেমায় আসছেন আফরান নিশো। শাহীনের পরিচালনায় ‘দাগী’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এর মধ্যে গুঞ্জনও ওঠে, এই ছবির জন্যে নাকি নাটক-ওয়েব সিরিজের কাজ ছেড়েছেন অভিনেতা! দর্শকরা তাহলে ধরে নিতেই পারেন, যে এই ছবি দিয়ে বড় কোনো চমক দিতে চলেছেন নিশো।

জানা গেছে, গত ২১ অক্টোবর চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে। নভেম্বরেই শ্যুটিং শুরু হওয়ার কথা। জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। যদিও নির্মাতা সূত্র এর চেয়ে বেশি কিছু গণমাধ্যমে জানায়নি।

তবে নিশোর বিপরীতে কাকে দেখা যাবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করা হবে বলে জানা গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এর ব্যানারে মুক্তি পাবে ছবিটি।

প্রায় দেড় যুগের ছোটপর্দার সফল ক্যারিয়ার পেরিয়ে গত বছর ঈদুল ফিতরে ‘সুড়ঙ্গ’ এর মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন আফরান নিশো। রায়হান রাফীর পরিচালনায় এটি ব্যবসায়িকভাবে তুমুল সাফল্যও পায়।

জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে : ডিসি ফরিদা

আফরান নিশোর আরও একটি সিনেমা ‘দাগী’

প্রকাশিত ০৯:২৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪