ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড় Logo কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন Logo কবি নজরুল কলেজ আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের সভাপতি সোলাইমান, সম্পাদক নূর হোসাইন Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি

ক্যাটরিনাকে নিয়ে প্রযোজকের সঙ্গে হাতাহাতি করেছিলেন কেন সালমান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০২:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ৯৮ বার পঠিত

ক্যারিয়ারের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক বিতর্কে জড়িয়েছেন বলিউড হিরো সালমান খান। কখনও অবিবাহিত জীবন, প্রেমিকার তালিকা, কখনও আবার কৃষ্ণসার হরিণ হত্যা। তাকে নিয়ে সংবাদের শিরোনাম যেন এসব বিষয়েই।

এবার আরেকটি বিষয় খবরের পাতায় উঠতে যাচ্ছে ভাইজানকে নিয়ে। প্রাক্তন প্রেমিকা বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে নাকি প্রযোজকদের সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হয়েছিলেন সালমান। যা এক পর্যায়ে নাকি হাতাহাতি পর্যন্ত পৌঁছে গিয়েছিল।

ভারতীয় গণমাধ্যমের খবর, একটি পার্টিতে বান্টি ওয়ালিয়া নামে এক প্রযোজকের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন সালমান খান। বাকযুদ্ধের পর ঘটে হস্তযুদ্ধ! যে ঘটনার কারণ ছিলেন সালমানের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা।

ঘটনাটি ২০১১ সালের। সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন সালমান ও ক্যাটরিনা। সেখানেই বান্টি ওয়ালিয়ার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় সালমানের। আগে থেকেই বান্টির সঙ্গে খুব একটা মধুর সম্পর্ক ছিল না ভাইজানের। সালমানের ভাই সোহেল খানের সঙ্গে একটি ব্যবসা করার কথা ছিল বান্টির। কিন্তু সেটি শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। তবে পার্টিতে অন্য একটি বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছিল।

এই সময়ে ক্যাটরিনা কাইফ প্রযোজক হিসেবে কাজ শুরু করার কথা ভাবছিলেন। ফরাসি ছবি ‘সুইন্ডলার্স’-এর হিন্দি সংস্করণ করার পরিকল্পনা ছিল তার। এই ছবিতে নিজের বোন ইসাবেলাকেই নায়িকার চরিত্রে রাখতে চেয়েছিলেন ক্যাটরিনা। কিন্তু সেই ফরাসি ছবির স্বত্ব কিনে ওঠা হয়নি অভিনেত্রীর। তখন বান্টি ওয়ালিয়া এই ফরাসি ছবির স্বত্ব কিনে নেন। আর এতেই চটে যান সালমান।

ক্যাটরিনার পরিকল্পিত কাজ হাতিয়ে নেওয়ার অভিযোগে পার্টিতে বান্টি ওয়ালিয়ার ওপর রেগে ফেটে পড়েন সালমান। ঝামেলা থেকে প্রায় হাতাহাতি পর্যায়ে গেলে সঞ্জয় দত্তের  গার্ড এসে বিষয়টি সামাল দেন। পার্টি থেকে বান্টি ওয়ালিয়াকে সরিয়ে নিয়ে যান তিনি।

জনপ্রিয়

পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড়

ক্যাটরিনাকে নিয়ে প্রযোজকের সঙ্গে হাতাহাতি করেছিলেন কেন সালমান

প্রকাশিত ০২:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪