ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন Logo বিডিটিকেটসে দ্রুত টিকেট বুকিংয়ের পাশাপাশি দ্রুত রিফান্ড সুবিধা Logo ভিভোর পৃষ্ঠপোষকতায় এনইউবিতে তিন দিনের ক্লাব ফেস্ট Logo কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বোচ্চ বরাদ্দ

বিএনসিসি নোবিপ্রবি প্লাটুনের নতুন সিইউও হিমেল রানা

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের অধীনস্থ ৬নং ব্যাটালিয়নের ডি কোম্পানির সিইউও(ক্যাডেট আন্ডার অফিসার) পদে পদোন্নতি পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো: হিমেল রানা।

তিনি নোবিপ্রবির বিএনসিসি প্লাটুন (সেনা শাখার) সহ ডি কোম্পানির অন্তর্ভুক্ত আরো ৫ টি প্রতিষ্ঠানের নতুন ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কুমিল্লা ক্যান্টনমেন্টের নিকটবর্তী বিএনসিসির ময়নামতি রেজিমেন্ট সদর দপ্তরে মো: হিমেল রানা কে সিইউও ব্যাজ পরিয়ে তাকে এ পদে পদোন্নতি দেন রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল রাশেদুল হাসান প্রিন্স, পিএসসি এবং প্রফেসর আন্ডার অফিসার মো: রেজাউল।

নব নিযুক্ত ক্যাডেট আন্ডার অফিসার হিমেল রানা জানান: আমি এই র‍্যাংকে পদোন্নতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং এই র‍্যাংক নিজেকে একজন আদর্শ দেশপ্রেমিক ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার সুবর্ণ সুযোগ বলে আমি মনে করি। আমি নিষ্ঠা ও আন্তরিকতার সহিত আমার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো। আমার বিশ্ববিদ্যালয় সহ আমার কোম্পানির অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানের সুনাম অর্জন, শৃঙ্খলা বজায় ও দেশের যে কোন ক্রান্তিলগ্নে কাজ করতে, নিজেদের প্রস্তুত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা করে যাব। একজন দায়িত্বশীল হিসেবে আমার সকল কাজে বলিষ্ঠ নেতৃত্ব, সততা ও নিষ্ঠার সাথে আমি আমার পরিপূর্ণ দায়িত্ব পালন করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য।

উল্লেখ্য,বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির, আধাসামরিক, স্বেচ্ছাসেবী বাহিনী। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা, জেসিও, এনসিও, বেসামরিক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। বিএনসিসি’র মূলমন্ত্র হলো-‘জ্ঞান ও শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক’।

জনপ্রিয়

উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ

বিএনসিসি নোবিপ্রবি প্লাটুনের নতুন সিইউও হিমেল রানা

প্রকাশিত ০১:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬