ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন

শেষ হয়নি কমলাপুর রেললাইনের সংস্কার কাজ, শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে যাত্রীরা

ঢাকার কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় এখনো পুরোপুরি শেষ হয়নি সংস্কার কাজ। এতে শনিবার (২৬ অক্টোবর) ভোর থেকেই শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, শুক্রবার প্রায় সব ট্রেন স্টেশন থেকে দেরি করে ছেড়ে যায়। এর মধ্যে অনেকগুলো ট্রেন এখনো কমলাপুর স্টেশনে ফিরে আসেনি। এছাড়া রেলের অটোমেটিক অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেনের স্টেশনে প্রবেশে আর বের হতেও লাগছে দীর্ঘ সময়। এদিকে যাত্রীদের সঠিক কোনো শিডিউল জানাতে পারছে না রেল কর্তৃপক্ষ। এছাড়া টিকিটের টাকা ফেরত নিতেও ভোগান্তির কথা জানান ভুক্তভোগীরা।

এর আগে ২৪ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হয় কমলাপুর স্টেশন এলাকাতেই। রেললাইন ভেঙে যাওয়ার কারণে ট্রেনের ৬টি বগি লাইন থেকে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধা ঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্ল্যাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৬টির মতো বগি লাইনচ্যুত হয়। দেখা গেছে লাইনের পাত ভেঙে গেছে। পরে চাকাগুলো নিচে পড়ে যায়। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হয়নি।

জনপ্রিয়

রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

শেষ হয়নি কমলাপুর রেললাইনের সংস্কার কাজ, শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে যাত্রীরা

প্রকাশিত ১০:৪৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪