ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান

হাবিপ্রবিস্থ কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি, সম্পাদক ইমাম  

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুরে অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন “কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি”র ২০২৬ সালের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে এ কমিটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক বছরের জন্য ঘোষিত এ আংশিক কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২১ ব্যাচের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জয় আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২১ ব্যাচের এগ্রিকালচার বিভাগের শিক্ষার্থী ইমাম মেহেদি হাসান।

নবনির্বাচিত কমিটির সদস্যরা কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

সংগঠনের সাবেক সভাপতি আরমান হোসেন পলাশ ও সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুমোদিত আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

জনপ্রিয়

লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা

হাবিপ্রবিস্থ কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি, সম্পাদক ইমাম  

প্রকাশিত ০৫:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬