ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মিয়ানমারের ‘স্ক্যাম কম্পাউন্ড’ থেকে পালিয়ে থাইল্যান্ডে, ৩ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার Logo জমজমাট লড়াইয়ে শেষের গোলে বায়ার্নের মাঠে হার এড়াল আর্সেনাল Logo পিএইচপি প্রোগ্রামিংয়ে ত্রুটি শনাক্ত, নিরাপত্তার উদ্বেগে বন্ধ বহু ওয়েবসাইট Logo ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন Logo আর্জেন্টাইন প্রতিভার মাস্টারক্লাস, ইউনাইটেডকে গুঁড়িয়ে দিল কোমো Logo ‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের ঘোষণা ইরানের Logo ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের Logo যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম Logo মোহাম্মদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ জন গ্রেপ্তার Logo গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

হাবিপ্রবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর হিসাবে দায়িত্ব পেয়েছেন সোশ্যাল সাইন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. নওশের ওয়ান। এর আগে প্রক্টর হিসেবে দায়িত্বরত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সোমবার (২ মার্চ) রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিযুক্ত প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, রসায়ন বিভাগ-কে ধন্যবাদ জ্ঞাপনসহ তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদস্থলে প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ইংরেজি বিভাগ-কে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর পদে নিযুক্ত করা হলো।

উল্লেখ্য, প্রফেসর নওশের ওয়ান ১৯৯২ সালে সুজাপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৪ সালে ফুলবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৮ সালে তিনি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি তে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) সম্পন্ন করেন।

জনপ্রিয়

মিয়ানমারের ‘স্ক্যাম কম্পাউন্ড’ থেকে পালিয়ে থাইল্যান্ডে, ৩ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার

হাবিপ্রবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান

প্রকাশিত ০৯:৫৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬