ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা Logo ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’ Logo জার্মান বিমানবন্দরে যাত্রীর স্যুটকেসে মিলল ৯২ বিষাক্ত সাপ ও গিরগিটি Logo বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন Logo নোবিপ্রবি শিক্ষার্থীর পরিবারের পাশে থাকার আহ্বান Logo দেশ চলছে ‘ফরেন ফ্রেন্ডস ক্লাবের শাসনে’: হাসনাত Logo যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় এনবিআর-মন্ত্রণালয়ের কর্মীসহ গ্রেপ্তার ৭ Logo হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ইউনূস Logo বিজেপি কেন ‘সরকার বদলের পাঁয়তারা’ দেখছে, কেন আসছে বাংলাদেশ প্রসঙ্গ? Logo প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে; প্রেস সচিব

সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রমজানে কোকা-কোলার বিশেষ উদ্যোগ

পবিত্র রমজান উপলক্ষে মানবিক সহায়তা ও উৎসবের আমেজকে এক সুতোয় বাঁধতে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড শুরু করেছে বিশেষ দুটি উদ্যোগ— “শেয়ার এ মিল; ইফতার ফর অল” এবং “রমজান বাজার”। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উদ্যোগ দুটির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ইফতার আয়োজনে সরাসরি সহায়তা করা হচ্ছে।

অভিযাত্রিক ফাউন্ডেশনের সহযোগিতায় গত ৮ মার্চ থেকে মিরপুর ১২ তে শুরু হওয়া এই ইফতার বিতরণ কর্মসূচি চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। যেখানে অভিযাত্রিক কমিউনিটি কিচেনে তৈরি স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর ইফতার পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে। এর মূল উদ্দেশ্য হলো রমজানে সুবিধাবঞ্চিত মানুষের ইফতারের কষ্ট দূর করে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া।
অন্যদিকে, রমজানের উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে ৮ মার্চ থেকে ঢাকার শেফস টেবিল আউটলেটগুলোতে শুরু হয়েছে ‘রমজান বাজার’। পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা ও আনন্দ ভাগাভাগির এই আসরটি ১২ মার্চ থেকে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ মাঠে এবং ১৩ মার্চ থেকে নারায়ণগঞ্জ ক্লাবেও শুরু হচ্ছে। পুরো রমজান মাস জুড়েই এই আয়োজন চলবে।

এই বাজারের সবচেয়ে চমৎকার দিক হলো এর মানবিক উদ্দেশ্য। দর্শনার্থীরা এখান থেকে প্রতি ১ লিটার কোকা-কোলা ক্রয়ের মাধ্যমে সরাসরি ‘ইফতার ফর অল’ কর্মসূচিতে অবদান রাখতে পারছেন। অর্থাৎ আপনার একটি কেনাকাটাই আরও বেশি মানুষের হাতে ইফতার পৌঁছে দিতে সাহায্য করছে।

কেনাকাটার পাশাপাশি এই বাজারে দর্শনার্থীদের জন্য থাকছে হরেক রকমের স্টল। খাবার ও মেহেদি উৎসব থেকে শুরু করে অনলাইন বুটিকের পোশাক, হস্তশিল্প, কসমেটিকস, শৌখিন গয়না এমনকি পোষা প্রাণীর খাবারও পাওয়া যাচ্ছে এখানে। সব মিলিয়ে এক ছাদের নিচে সংস্কৃতি, উৎসব আর সামাজিক দায়বদ্ধতার এক দারুণ মেলবন্ধন সবার ঈদ প্রস্তুতিকে করে তুলছে আরও বেশি আনন্দময়।

জনপ্রিয়

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রমজানে কোকা-কোলার বিশেষ উদ্যোগ

প্রকাশিত ১১:২৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬