ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী Logo বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি Logo কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ Logo খুলনায় শিক্ষার্থীদের নিয়ে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ বুটক্যাম্প অনুষ্ঠিত Logo স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক Logo অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর Logo কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo এখন টিভির চার সাংবাদিককে নিয়ে রাতে সিদ্ধান্ত Logo বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের Logo দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

৪০ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরাক। আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে লাতিন আমেরিকার দল বলিভিয়া-কে ২-১ ব্যবধানে হারিয়ে আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর টিকিট নিশ্চিত করেছে তারা।

এর মাধ্যমে বিশ্বকাপের ৪৮টি দলই চূড়ান্ত হয়ে গেল। এর আগে এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে সরাসরি সুযোগ হাতছাড়া করলেও প্লে-অফে দারুণ লড়াই করে শেষ পর্যন্ত মূল আসরে জায়গা করে নেয় ইরাক।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইরাক। ১৮ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন আলি আলমাহাদি। তবে ৩৮ মিনিটে গোল করে সমতা ফেরান বলিভিয়ার মইসেস পানিয়াগুয়া।
দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে আইমেন হুসেইনের গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য—২-১ ব্যবধানে জয় পায় ইরাক।

ইরাকের কোচ গ্রাহাম আরনল্ড ম্যাচের আগে বলেছিলেন, দেশের মানুষের আবেগ ও সমর্থন খেলোয়াড়দের অনুপ্রাণিত করছে। শেষ পর্যন্ত তার দল সেই প্রত্যাশার প্রতিদান দিল।

উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলা ইরাক এবার দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে। একই সঙ্গে আরনল্ড ইতিহাস গড়েছেন—নিজ দেশ অস্ট্রেলিয়ার পর আরেকটি ভিন্ন দেশকে বিশ্বকাপে তোলার কৃতিত্ব দেখিয়ে।

জনপ্রিয়

‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী

বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

প্রকাশিত ০২:৫৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬