ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে

যবিপ্রবিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নিয়মিত তদারকি ও লিফলেট বিতরণ কর্মসূচি চালু

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৫:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১৪৩ বার পঠিত

সরকারি নির্দেশনা মোতাবেক যশোর ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড কর্তৃক গঠিত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী মনিটরিং কমিটি বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল সমূহে নিয়মিত তদারকি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার স্থাপনসহ লিফলেট বিতরণ কর্মসূচি চালু হয়েছে।

আজ বুধবার (০১ এপ্রিল ২০২৬) সকাল ১১ টায় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদকে লিফলেট হস্তান্তরের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। যবিপ্রবির উপাচার্যকে লিফলেট হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী মনিটরিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. হোসেন আল মামুন। এসময় উক্ত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

আজ বিশ্ববিদ্যালয়ের কমিটির সদস্যরা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ঠ সবার হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন। পরবর্তীতে প্রতিটি বিভাগ, আবাসিক হলেও এই কর্মসূচি চলমান থাকবে। লিফলেটগুলোতে অপচয় রোধে করনীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী মনিটরিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, আজ থেকে আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি চালু হয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্ট্যান্ড ব্যানার স্থাপন করা হয়েছে। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও আমাদের মনিটরিং কমিটি নিয়মিত বিভিন্ন বিভাগ, দপ্তর ও আবাসিক হলে তদারকি করবে।

লিফলেটে প্রদর্শিত নির্দেশনাগুলো হলো:

০১. বিশ্ববিদ্যালয়ে দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে সকল বিভাগ/দপ্তরকে বৈদ্যুতিক বাতি ব্যবহার বন্ধ করতে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
০২. বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/দপ্তরকে বিদ্যমান ব্যবহৃত বৈদ্যুতিক আলোর অর্ধেক ব্যবহার ও প্রয়োজনের অতিরিক্ত বৈদ্যুতিক লাইটের ব্যবহার পরিহার করতে হবে।
০৩. সকল বিভাগ/দপ্তরকে অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।
০৪. বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, দপ্তর, কন্ফারেন্স রুম, ক্লাসরুম ও ল্যাবসমুহে এয়ার কন্ডিশনার ব্যবহারে সংশ্লিষ্ট সকলকে নিরুৎসাহিত করার জন্য বলা হয়েছে তবে সফস্টিকেটেড যন্ত্রপাতি সম্বলিত ল্যাবে সীমিত পরিসরে এসি ব্যবহার করা এবং সকল পর্যায়ে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।
০৫. যে কোন প্রয়োজনে অফিস ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যানসহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।
০৬. অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ রাখতে হবে।
০৭. সকল অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াসরুম ইত্যাদি স্থানে অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় লাইট ব্যবহার বন্ধ রাখতে হবে।
০৮. বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
০৯. বিশ্ববিদ্যালয়ে যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে।
১০. বিভিন্ন বিভাগ/দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গ্যালারি ব্যবহারকে নিরুৎসাহিত করা হচ্ছে তবে বিশেষ প্রয়োজনে গ্যালারি ব্যবহার করলে এসি ও বৈদ্যুতিক যন্ত্রপাতি সীমিত পরিসরে ব্যবহার করতে হবে।

বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন

যবিপ্রবিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নিয়মিত তদারকি ও লিফলেট বিতরণ কর্মসূচি চালু

প্রকাশিত ০৫:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬