ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী Logo বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি Logo কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ Logo খুলনায় শিক্ষার্থীদের নিয়ে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ বুটক্যাম্প অনুষ্ঠিত Logo স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক Logo অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর Logo কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo এখন টিভির চার সাংবাদিককে নিয়ে রাতে সিদ্ধান্ত Logo বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের Logo দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

নোবিপ্রবিতে দুদকের অভিযানের ৮ মাস পর অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালানোর প্রায় আট মাস পর অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশনের নোয়াখালীর সমন্বিত কার্যালয়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত ড. মো. ছফিউল্লাহর নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

এ ঘটনায় অনুসন্ধানের জন্য সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মো জাহেদ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

দুদক চিঠিতে আগামী ৬ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ার সব নথিপত্র জমা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়েছে। চাহিদাকৃত নথির মধ্যে রয়েছে বিভাগীয় চাহিদাপত্র, নিয়োগ বিজ্ঞপ্তি ও অনুমোদন, প্ল্যানিং কমিটির সুপারিশ, প্রার্থীদের নম্বর তালিকা, রিজেন্ট বোর্ডের অনুমোদন এবং সংশ্লিষ্ট প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য কাগজপত্র।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোসেন চৌধুরী বলেন, আমারা দুদকের পাঠানো চিঠি পেয়েছি। চিঠিতে নিয়োগ প্রক্রিয়ার তথ্য চাওয়া হয়েছে। আমরা সেগুলো পাঠাব। উল্লেখ্য ২০২৫ সালের ২১ জুলাই শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছিল।

রুবেল/নোবিপ্রবি

জনপ্রিয়

‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী

নোবিপ্রবিতে দুদকের অভিযানের ৮ মাস পর অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ

প্রকাশিত ০৭:৫০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬