ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জনগণের সঙ্গে বেঈমানী ক‌রে শেখ হা‌সিনা টিকতে পারে‌নি: মামুনুল হক Logo যশোর সীমান্তে বিপুল চোরাচালান পণ্য জব্দ করলো বিজিবি Logo সনাতনীদের জন্য আমার দরজা সবসময় খোলা: অর্থমন্ত্রী Logo স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেও ফাঁস নিলেন স্বামী Logo ডেঙ্গুতে বরগুনার এমপির শাশুড়ি মারা গেছেন Logo কুষ্টিয়ায় মসজিদের নামকরণ নিয়ে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ Logo সেই কলেজশিক্ষকের বেতন বন্ধ, অধ্যক্ষকে বরখাস্তের সুপারিশ Logo শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স Logo চীনের সঙ্গে সম্পর্ক উচ্চতর পর্যায়ে, ভারতের সঙ্গে বাস্তবতা মেনে Logo সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়ে ছাত্রদল-ছাত্রশক্তির পাল্টাপাল্টি ব্যানার

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় কাজ করছে ‘হাবিপ্রবি মজার ইস্কুল

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিক বিকাশে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন হাবিপ্রবি মজার ইস্কুল। ২০১৫ সালে যাত্রা শুরু করা সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাস সংলগ্ন এলাকার শিশুদের বিনামূল্যে শিক্ষা, শিক্ষাসামগ্রী এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির ২০২৫–২০২৬ কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাইম মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন রাফিউল ইসলাম আনাম। এছাড়াও সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান।

সংগঠনের সভাপতি সাইম মাহমুদ বলেন, ২০১৫ সাল থেকে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা করে যাচ্ছি। শুধু পড়ালেখাই নয়, শিশুদের নৈতিক ও মানসিক বিকাশের জন্য বিভিন্ন এক্সট্রা-কারিকুলার কার্যক্রমও আয়োজন করা হয়। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।

সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম আনাম বলেন, আমাদের মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষার আলোয় এগিয়ে নেওয়া। একটি সুন্দর ও উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই সকলের সহযোগিতায় আমরা এই কার্যক্রমকে আরও শক্তিশালী করতে চাই।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতায় এই মহৎ উদ্যোগকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের নিয়মিত পাঠদান ছাড়াও সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা এবং বিভিন্ন শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে হাবিপ্রবি মজার ইস্কুল। সংগঠনের সাথে যুক্ত সকল স্বেচ্ছাসেবীর নিরলস পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

জনপ্রিয়

জনগণের সঙ্গে বেঈমানী ক‌রে শেখ হা‌সিনা টিকতে পারে‌নি: মামুনুল হক

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় কাজ করছে ‘হাবিপ্রবি মজার ইস্কুল

প্রকাশিত ০৪:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬