ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী Logo বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি Logo কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ Logo খুলনায় শিক্ষার্থীদের নিয়ে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ বুটক্যাম্প অনুষ্ঠিত Logo স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক Logo অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর Logo কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo এখন টিভির চার সাংবাদিককে নিয়ে রাতে সিদ্ধান্ত Logo বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের Logo দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

নোবিপ্রবিতে নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার, মনোবিজ্ঞানী দেখানোর নির্দেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট কর্তৃক সাইকোলজিক্যাল কাউন্সেলিং সম্পন্ন করে সার্টিফিকেট জমা দিয়ে পরবর্তীতে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞাপ্তিতে জানা যায়, গত ৩ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৩৯তম সভার সিদ্ধান্তক্রমে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। যার মধ্যে দুই শিক্ষার্থীকে ০১ (এক) বছর এবং বাকি এক শিক্ষার্থীকে ০৬ (ছয়) মাসের জন্য বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে সমাজকর্ম বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুইজন ০১ বছরের (দুই টার্ম) জন্য এবং  ২০২১-২২ শিক্ষাবর্ষের  সিএসটিই বিভাগের একজন ০৬ মাস (এক টার্ম) বহিষ্কৃত হয়েছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, টার্ম পরীক্ষা চলাকালীন সময়ে দোষণীয় কাগজপত্র (নকলের উপাদান) সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখা এবং মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসা এবং তা থেকে দেখে লেখার দায়ে প্রধান পর্যবেক্ষক এসব শিক্ষার্থীদের সংশ্লিষ্ট পত্রের পরীক্ষা বাতিলসহ পরীক্ষার হল থেকে বহিষ্কার করে এবং শৃঙ্খলা বোর্ড এর সিদ্ধান্তক্রমে উক্ত শিক্ষার্থীর এই পত্রের পরীক্ষা বাতিলসহ ঐ দিন থেকে পরবর্তী ০১ (এক) বছর ও ০৬ (ছয়) মাসের জন্য বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট কর্তৃক দুই জনকে ৩ টি  এবং এক জনকে ২ টি সাইকোলজিক্যাল কাউন্সেলিং সম্পন্ন করে সার্টিফিকেট জমা দিয়ে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে বলে জানানো হয়।

এছাড়া উক্ত শিক্ষার্থীর ঐ সেমিস্টারের পূর্ববর্তী সকল  পরীক্ষা সমূহ বহাল থাকবে এবং উল্লেখিত সময়ে তার ফলাফল প্রকাশ করা হবে না।

রুবেল/নোবিপ্রবি

জনপ্রিয়

‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী

নোবিপ্রবিতে নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার, মনোবিজ্ঞানী দেখানোর নির্দেশ

প্রকাশিত ০৬:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬