ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনারে বক্তারা Logo অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ Logo জাবির সাবেক ছাত্রীকে গালিগালাজ, অভিযোগ পত্র জমা Logo চিকিৎসা অবহেলার অভিযোগে ববি মেডিকেল সেন্টার, তদন্তের অপেক্ষায় শিক্ষার্থী Logo জাবি মেডিকেল থেকে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব  Logo পাবিপ্রবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি প্রকাশ  Logo জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ

বিশ্বকাপের আগে শেষ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে শেষ দুই ম্যাচের সূচি ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। ২০২২ সালের ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর লিওনেল মেসির দল এখন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত।

আগে ধারণা করা হচ্ছিল, চার বছরের মধ্যে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে না খেলেই বিশ্বকাপে নামতে পারে লিওনেল স্কালোনির শিষ্যরা। কারণ ফিনালিসিমাতে স্পেনের বিপক্ষে ম্যাচটি বাতিল হয়ে যায়। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা আর থাকছে না।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। ৬ জুন তারা মুখোমুখি হবে হন্ডুরাসের,আর ৯ জুন খেলবে ইউরোপীয় দল আইসল্যান্ডের বিপক্ষে। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হওয়ায় ইউরোপীয় প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার রেকর্ড থেকেও রক্ষা পাচ্ছে দলটি।

৬ জুনের ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এজিস কাইল ফিল্ডে, যার ধারণক্ষমতা প্রায় ১ লাখ ২ হাজার দর্শক। আর ৯ জুনের ম্যাচটি হবে আলাবামার অবার্ন জর্ডান-হারে স্টেডিয়ামে।

এর আগে মার্চ উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সে প্রথম ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ ব্যবধানে হারালেও পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না কোচ স্কালোনি। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও হতাশা প্রকাশ করেন। তবে পরের ম্যাচে জাম্বিয়ারকে ৫-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় দলটি।

দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলার কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছে কোচ স্কালোনিকে। সংবাদ সম্মেলনে এক ভক্ত শক্তিশালী দলের বিপক্ষে খেলার প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দেন। যদিও স্কালোনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি, তবে জানিয়েছেন শেষ দুটি ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতেই বিশ্বকাপ দল চূড়ান্ত করা হবে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। এরপর ২২ ও ২৭ জুন তাদের খেলা যথাক্রমে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনারে বক্তারা

বিশ্বকাপের আগে শেষ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা

প্রকাশিত ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬