ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

শাহজালাল বিমানবন্দরে সোনা ও বৈদেশিক মুদ্রাসহ চোরাচালান চক্রের সদস্য আটক

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ পথে আনা প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২-এর খোলা কার পার্কিং এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

এপিবিএন-১৩–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মফিদুল ইসলাম উমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে বৃহস্পতিবার একটি উড়োজাহাজে সৌদি আরব থেকে বেলা পৌনে ১১টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তিনি খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা। আটকের পর তাঁকে বিমানবন্দর এপিবিএন কার্যালয়ে নিয়ে তল্লাশি চালিয়ে তাঁর সঙ্গে থাকা হাতব্যাগ থেকে ৪৯৯ দশমিক ১ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পাশাপাশি ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ার লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা। স্বর্ণালংকারগুলোর মান ২১ ক্যারেট বলে জানায় এপিবিএন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিদুল ইসলাম এপিবিএন কর্মকর্তাদের বলেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ বাংলাদেশে আনা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে একটি চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত থেকে বাহক হিসেবে কাজ করে আসছিলেন। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ বি(১)(বি) ধারায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এপিবিএন সক্রিয় রয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

শাহজালাল বিমানবন্দরে সোনা ও বৈদেশিক মুদ্রাসহ চোরাচালান চক্রের সদস্য আটক

প্রকাশিত ১১:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬