ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তায় নোবিপ্রবি ছাত্রশিবিরের নানাবিধ উদ্যোগ

২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (GST) বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা। শুক্রবার (১০ এপ্রিল) পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাম্পাসের মূল ফটকসহ বিভিন্ন পয়েন্টে তথ্য সহায়তা কেন্দ্র ও সেবাধর্মী কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এই কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য ছিল সুপেয় পানি, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ এবং জরুরি প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড) সেবা। এছাড়া দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থীদের ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র নিরাপদ রাখার জন্য বিশেষ ‘লকার সুবিধা’ প্রদান করা হয়।

অভিভাবকদের বিশ্রামের জন্য সংগঠনটির পক্ষ থেকে পৃথক ‘গার্ডিয়ান লাউঞ্জ’-এর ব্যবস্থা করা হয়। তথ্যকেন্দ্র ও বিশ্রামাগারগুলো শহীদদের স্মরণে উৎসর্গ করা হয়। যার মধ্যে রয়েছে- শহীদ মু. আব্দুল খালেক হামিদ ও শহীদ বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন তথ্যকেন্দ্র এবং শহীদ শরিফ ওসমান বিন হাদি গার্ডিয়ান লাউঞ্জ। এসব স্টলে সংগঠনের নিয়মিত প্রকাশনা ও বার্ষিক ক্যালেন্ডারও প্রদর্শিত হয়।

সার্বিক কার্যক্রম সম্পর্কে নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুর রহমান বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব এবং মানসিক স্বস্তি নিশ্চিত করতে আমরা প্রতি বছরের ন্যায় এবারও নানামুখী সেবা দিচ্ছি। সুপেয় পানি ও শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের আবাসন ও খাবারের ব্যবস্থা করেছি। এছাড়া ক্যাম্পাসে যানজট নিরসনে আমাদের স্বেচ্ছাসেবকরা ট্রাফিক পুলিশকে সহায়তা প্রদান করেছে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা সর্বদা পাশে থাকতে বদ্ধপরিকর।’

ভর্তি পরীক্ষা শেষে ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা ছাত্রশিবিরের এই সুশৃঙ্খল ও সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেছেন।

রুবেল/নোবিপ্রবি

জনপ্রিয়

লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তায় নোবিপ্রবি ছাত্রশিবিরের নানাবিধ উদ্যোগ

প্রকাশিত ১২:২৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬