ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বন্ধ কারখানা চালু করতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের Logo পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু Logo নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় Logo পে-স্কেলের জন্য বাজেটে বরাদ্দ কত হতে পারে? Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা আওয়ামীলীগের

বাংলাদেশ আওয়ামীলীগ শীঘ্রই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার পরিকল্পনা করছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা দলের নেতাদের একত্রিত করার কাজ করছি এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করা হচ্ছে। আগামী দুই সপ্তাহ বা এক মাসের মধ্যে আন্দোলনে নামতে পারি।”

শফিউল আলম আরও জানান, বর্তমান সরকার সম্পূর্ণ অসাংবিধানিক এবং সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভের মাধ্যমে তাদের ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা নেই। তিনি বলেন, “আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সাথে বসতে আগ্রহী নয়।”

মাস খানেক আগে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং এরপর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাও দেশ ছাড়েন, তাদের মধ্যে শফিউল আলম চৌধুরী নাদেলও রয়েছেন।

আওয়ামী লীগের নতুন আন্দোলন রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে, যা দেশের বর্তমান পরিস্থিতিকে আরও তীব্র করবে।

জনপ্রিয়

বন্ধ কারখানা চালু করতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা আওয়ামীলীগের

প্রকাশিত ০৩:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪