ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সময়ের কণ্ঠস্বর’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তালহা হাসান ও সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ রাফিউল হুদা নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৯শে এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে বিকেল ৪ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়। ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের ২ হলের মারামারির ফলে ভোট গণনা স্থগিত করা হয় এবং সোমবার (২০শে এপ্রিল) ভোট গণনা শেষে বিকেল ৪ টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস.এম এমদাদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বিবদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ নওশের ওয়ান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক খাদেমুল ইসলাম।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে ২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে স্বশরীরে ২০ জন ও পোস্টাল ব্যালটে ৩ জন ভোট দেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি দৈনিক মানবকণ্ঠ’র মোঃ হায়দার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব’র শাহরিয়ার স্বর্ণব, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশ’র কামরুল হাসান, দপ্তর সম্পাদক পাবলিকিয়ান টুডে’র মোঃ আরাফাত ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক গণকণ্ঠে’র সারোয়ার আলম রিজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অভিযাত্রা.কম এর সাইয়্যেদুল ইসলাম সরকার ছোয়াদ। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সংবাদ২৪৭ এর মো: আব্দুল্লাহিল শাফী, সময় জার্নাল’র মোঃ বাঁধন হোসাইন, সারাদেশ প্রতিদিন’র মোঃ রিয়াদুল হাসান।

ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস.এম এমদাদুল হাসান নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “হাবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত। আশা করি, নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।”

জনপ্রিয়

নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল 

প্রকাশিত ১০:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬