ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের হামলাার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের লিখন

চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দেয়াল ও সড়কে প্রতিবাদে লিখন কর্মসূচি করেছে শাখা ছাত্রদল।

বুধবার (২২এপ্রিল) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও দেয়ালে এ কর্মসূচি পালন করে।

এসময় তারা ‘শিবির মানে গুপ্ত’, ‘গুপ্ত রাজনীতি চলবে না’ সহ নানান প্রতিবাদী ভাষা লিখে রাখে।

ক্যাম্পাসে দেওয়াল লেখনী কার্যক্রম পরিচালনায় অংশ নেওয়া জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল বলেন, “চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত সংঘর্ষের ঘটনায় শিবির শুরু থেকেই পরিকল্পিতভাবে ছাত্রদলের নামে অপপ্রচার চালিয়েছে। আমরা শিবিরকে বলতে চাই বর্তমান নির্বাচিত সরকারের সময়ে গুপ্ত রাজনীতি না করে আপনারা ওপেনে রাজনীতি করুন। সকল শিক্ষা প্রতিষ্ঠানের অতীতের কমিটিসমূহ এবং বর্তমানের কমিটির তালিকা প্রকাশ করুন। যতদিন আপনারা গুপ্ত রাজনীতি পরিহার করবেন না ততদিন আমরা আপনাদের একবার না শতবার, হাজারবার গুপ্ত শিবির নামে অভিহিত করবোই।”

এ কর্মসূচি সম্পর্কে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জাকসুর ভিপি পদপ্রার্থী মো. শেখ সাদী হাসান বলেন, “বিভিন্ন ক্যাম্পাসে আজ যাদের আমরা শিবির হিসেবে দেখছি, তাদের অনেকেই অতীতে কোনো না কোনোভাবে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। এখন সেই বিষয়টি উত্থাপন করা হলে, উল্টো একই ফ্যাসিবাদী কৌশলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালানোর ঘটনা দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।”

“শিক্ষাঙ্গন কখনোই সহিংসতা বা গোপন রাজনৈতিক এজেন্ডার ক্ষেত্র হতে পারে না। অতীতের সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ক্যাম্পাসকে গুপ্ত রাজনীতি ও দখলদারিত্বমুক্ত করতে হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সুস্থ, সহনশীল ও গণতান্ত্রিক ধারার রাজনীতি প্রতিষ্ঠাই হোক আমাদের লক্ষ্য” বলে তিনি মনে করেন।

এ সময় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রায়হানুল ইসলাম, খাইরুল ইসলাম নাহিদ,সোলাইমান হোসেন, মেহেদী হাসান, সিনহাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের হামলাার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের লিখন

প্রকাশিত ০৮:১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬