ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি Logo সেন্ট্রাল ইউনিভার্সিটি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা চান তিতুমীরের শিক্ষার্থীরা Logo তিতুমীর কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সভায় শিক্ষার্থীদের ওপর হামলা Logo সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স Logo হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট Logo কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার প্রসারে ২৫টি ল্যাপটপ দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু

সংকট নিরসনে ববিতে শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা; ফলাফল শূন্য

পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান ‘একাডেমিক শাটডাউন’ কর্মসূচি নিরসনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া কর্মবিরতি এবং বুধবার ও বৃহস্পতিবারের শাটডাউনের ফলে ক্লাসসহ বিভিন্ন বিভাগের চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষা স্থগিত রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে দুপুর ৩টা থেকে বিকাল ৫:৩০ মিনিট পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় পক্ষ চলমান সংকট দ্রুত সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে অন্তত পরীক্ষাগুলো চালু রাখার দাবি জানানো হলেও শিক্ষকরা তাদের অবস্থানে অনড় থাকেন। তবে আলোচনা শেষে শিক্ষকরা নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।

আলোচনা সভায় শিক্ষকরা দাবি করেন, উপাচার্য চাইলে খুব সহজেই এই সংকট নিরসন করতে পারেন। তারা জানান, উপাচার্য যদি এখনই পদোন্নতি দেওয়ার অঙ্গীকার করেন, তবে আগামী রবিবার থেকেই তারা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যাবেন।

বিশ্ববিদ্যালয়ের সিএসই (CSE) বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সালের সঞ্চালনায় শিক্ষক প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিউল আলম বলেন, “আমরা শিক্ষার্থীদের সাথে ক্লাসে ফিরতে চাই। তবে আমাদের ন্যায়সংগত দাবি মানতে হবে। শাটডাউন চলার কারণে অনেক কাজ জমে যাচ্ছে, যা পরবর্তীতে আমাদের ওপর বাড়তি চাপ তৈরি করবে। আমরাও চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক।”

এসময় বিভিন্ন ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতারা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জুনায়েত/ববি

জনপ্রিয়

মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি

সংকট নিরসনে ববিতে শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা; ফলাফল শূন্য

প্রকাশিত ০১:০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬