ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী বারীকে দেখতে হাসপাতালে রিজভী Logo তেজগাঁও এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮৩ Logo দেশকে বাঁচাতে খালেদা জিয়া দুই সন্তান নিয়ে দেশত্যাগ করেননি: চিফ হুইপ Logo মিরপুর পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৬ Logo ধর্মকে ব্যবহার করে অশান্তির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর Logo তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক Logo ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কি না, ভারত তা জানে না Logo কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন শজিমেকের ইন্টার্ন চিকিৎসকরা Logo খালে ভাসছিল বৃদ্ধার মরদেহ, কোমরে বাঁধা বালির বস্তা Logo সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ

নোবিপ্রবি প্রতিনিধি,

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আগামী ৭২ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন মো. সাব্বির হোসেন শান্ত (সিনিয়র সহ-সভাপতি), মো. আমিনুল ইসলাম (সহ-সভাপতি), আশিকুর রহমান জীবন (সহ-সভাপতি), আমিনুল ইসলাম বুলবুল (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), মাকসুদুর রহমান মারুফ (যুগ্ম সাধারণ সম্পাদক)।

বুধবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোবিপ্রবি শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

সংগঠন সূত্রে জানা যায়, সম্প্রতি দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক নিয়ম অমান্য করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা প্রদান করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২৭ এপ্রিল) ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন এলাকায় শাখা ছাত্রদলের ২ গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তারা তাকে ক্যাম্পাস ত্যাগের আলটিমেটাম দেন। তবে সাব্বির হোসেন ক্যাম্পাস ছাড়তে অস্বীকৃতি জানালে আমিনুলের অনুসারীরা তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে এবং পরে চ্যাংদোলা করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার চেষ্টা চালায়।এ ঘটনাকে কেন্দ্র করে ৫ নেতাকে শোকজ করা হয়েছে।

জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী বারীকে দেখতে হাসপাতালে রিজভী

চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ

প্রকাশিত ১০:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬