ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবি পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম Logo জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন Logo চরভদ্রাসনে সংসদ সদস্য বাবুলের উপস্থিতিতে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল সাদাত Logo রুমমেটকে মারধরের অভিযোগে পাবিপ্রবিতে ছাত্রদল কর্মী বহিষ্কার Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, আহত অন্তত ১৫ Logo সাইবার বুলিং বিতর্কে জাককানইবি সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত ঘোঘণা প্রশাসনের Logo দক্ষ ও আন্তর্জাতিক মানের ‘কোয়ালিটি গ্রাজুয়েট’ গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই- বাকৃবি উপাচার্য  Logo গোবিপ্রবি শিক্ষার্থীদের কর্মসংস্থানে ডেনিম্যাক লিমিটেডের সঙ্গে চুক্তি Logo নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত নোবিপ্রবি ক্যাম্পাস

আট জাতীয় দিবস বাতিলের আদেশ জারি

মন্ত্রিপরিষদ বিভাগ আটটি জাতীয় দিবস বাতিল করার একটি আদেশ জারি করেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এসব দিবস উদযাপন না করার সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ অক্টোবর) এই আদেশটি প্রকাশিত হয়।

বাতিল হওয়া আটটি দিবসের মধ্যে পাঁচটি পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সঙ্গে সম্পর্কিত। বাতিলকৃত দিবসগুলোর মধ্যে রয়েছে— ৭ মার্চ, ১৭ মার্চ (জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস), ৫ আগস্ট (শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী), ৮ আগস্ট (বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী), ১৫ আগস্ট (জাতীয় শোক দিবস), ১৮ অক্টোবর (শেখ রাসেল দিবস), ৪ নভেম্বর (জাতীয় সংবিধান দিবস) এবং ১২ ডিসেম্বর (স্মার্ট বাংলাদেশ দিবস)।

বিশেষ করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের বিষয়ে উল্লেখ করা হয়েছে যে, উচ্চ আদালতের চূড়ান্ত আদেশ অনুযায়ী দিনটি উদযাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের যথাযথ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিব/সিনিয়র সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে অফিস আদেশ পাঠানো হয়েছে।

জনপ্রিয়

কুবি পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম

আট জাতীয় দিবস বাতিলের আদেশ জারি

প্রকাশিত ১২:২৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪