ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ Logo মোল্লা কলেজের সঙ্গে সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ Logo ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট Logo মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি Logo সেন্ট্রাল ইউনিভার্সিটি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা চান তিতুমীরের শিক্ষার্থীরা Logo তিতুমীর কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সভায় শিক্ষার্থীদের ওপর হামলা Logo শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: ডা. জাহেদ Logo সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স Logo হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট Logo কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার প্রসারে ২৫টি ল্যাপটপ দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন

দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিন দিন যাত্রীদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠছে। অতিরিক্ত যানবাহনের চাপ, সরু সড়ক ও দীর্ঘদিন সংস্কার ও সম্প্রসারণ না হওয়ায় প্রায়ই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। স্থানীয়দের কাছে সড়কটি এখন ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিতি পেয়েছে।

এই মহাসড়ককে দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের শিক্ষার্থীরা।

আজ ১২ মে (মঙ্গলবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, দেশের অন্যতম পর্যটননগরী কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের সংযোগ স্থাপনকারী এই মহাসড়ক প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের মাধ্যম। কিন্তু সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। তাই জনদুর্ভোগ ও দুর্ঘটনা কমাতে দ্রুত মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা জরুরি।

মানববন্ধনে আইসিই বিভাগের শিক্ষার্থী আহমদ বলেন,” কক্সবাজার মহাসড়ক যা একটি মৃত্যুকূপ।আমরা আনন্দের জন্য কক্সবাজার যাবো বাসে করে, ফিরে আসি এম্বুলেন্সে করে এভাবে করে আর কতদিন? আর কত প্রাণ গেলে সড়কটা ৬ লাইনে উন্নতিকরণ হবে? আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হবে।চট্টগ্রাম, কক্সবাজার সড়ক ৬ লাইনে উন্নতিকরণ এই সিদ্ধান্ত যদি অতিদ্রুত না আসে তাহলে চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের বিশ্ববিদ্যালয়রে সকল শিক্ষার্থী রোড অবরোধ করে দিবে।”

নোবিপ্রবি শিক্ষার্থী ও কক্সবাজার এসোসিয়েশনের সেক্রেটারি রায়হান উদ্দিন বলেন,” স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই নির্বাচন প্রচারণার সময় আপনি বলেছিলেন কক্সবাজার,চট্টগ্রাম সড়ক ৬ লাইন করবেন কিন্তু তা বর্তমানে দেখছি ঠাট্টা করার মত বিষয় হয়ে দাঁড়িয়েছে।আমরা চাই এই সড়ক দ্রুত ৬ লাইনে উন্নত করা হোক। এটাই আমাদের একমাত্র দাবি।আমরা বাঁচতে চাই, সেখানে কোন প্রাণ যাক সেটা আমরা চাই না।”

“মরণফাঁদ নয়, চাই নিরাপদ ৬ লেন” এই স্লোগানকে সামনে রেখে তারা এ মানববন্ধন আয়োজন করে৷

রাকিব/নোবিপ্রবি

জনপ্রিয়

কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন

প্রকাশিত ১১:৪৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬