ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুই সাবমেরিন ক্যাবলেই নির্ভরতা, বাড়ছে ইন্টারনেট বিপর্যয়ের ঝুঁকি Logo বাঁধনের ওপরে হামলা: ক্ষুব্ধ তারকাদের নিন্দা Logo সিসিটিভি নজরদারির ক্ষোভে শ্বশুরকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার Logo নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা Logo অভিযোগ তদন্তে ১০ হাজার টাকা ঘুস দাবি এসআইয়ের, দিলেন বিকাশ নম্বর Logo সড়কের গর্তে ২ ঘণ্টা ধরে আটকে রইলো অ্যাম্বুলেন্স, নবজাতকের মৃত্যু Logo দৌড়েই স্বপ্নজয়, সুইটি আক্তারের ৮০ ম্যারাথন নারীদের অনুপ্রেরণা Logo মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি Logo শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী Logo বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ৯ অক্টোবর, ত্রিদেশীয় সিরিজ ১৭ তারিখ থেকে

স্বর্ণের বাজারে আবারও ধস, ভরিতে কমল ৪ হাজার ৩৭৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় ধরনের কমতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক ধাক্কায় ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

শনিবার (১৬ মে) সকালে প্রকাশিত বাজুসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সামগ্রিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি হবে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এর আগে ১৫ মে বাজুস সর্বশেষ স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে মূল্য রাখা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। সে সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য ছিল ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের স্বর্ণবাজারে মোট ৬৫ বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বেড়েছে, আর ৩০ দফা কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হলেও ২৯ বার কমানো হয়েছিল।

জনপ্রিয়

দুই সাবমেরিন ক্যাবলেই নির্ভরতা, বাড়ছে ইন্টারনেট বিপর্যয়ের ঝুঁকি

স্বর্ণের বাজারে আবারও ধস, ভরিতে কমল ৪ হাজার ৩৭৪ টাকা

প্রকাশিত ১১:৪৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬