ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

কান্নায় ভেঙে পড়লেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন নেইমার

নেইমার আবারও শিরোনামে। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, আবেগঘন এক মুহূর্তে আলোচনায় এসেছেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার। সোমবার (১৮ মে) সান্তোসের হয়ে সিরি আ’তে করিতিবার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সংগীত চলাকালে কান্নায় ভেঙে পড়েন তিনি। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ব্রাজিলের ভিলা বেলরিমো স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মেয়েকে কোলে নিয়ে জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে ছিলেন নেইমার। এ সময় তাকে চোখের পানি মুছতে দেখা যায়। ক্যারিয়ারের শুরু হওয়া ক্লাবের মাঠে তার এমন আবেগঘন মুহূর্ত সমর্থকদেরও আবেগাপ্লুত করেছে।

ধারণা করা হচ্ছে, ব্রাজিল জাতীয় দলের ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগের চাপ ও অনিশ্চয়তাই নেইমারের আবেগের বড় কারণ। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও সাম্প্রতিক সময়ে চোট ও ফর্মহীনতার কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এদিকে সোমবারই ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন। ফলে দলে জায়গা পাওয়া নিয়ে নেইমারের মানসিক চাপ ছিল বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

তবে আবেগঘন এই মুহূর্তের পর মাঠের লড়াইয়ে সুখকর ফল পায়নি সান্তোস। করিতিবার কাছে ৩-০ গোলে হেরে যায় দলটি। তারপরও ম্যাচের আগে নেইমারের কান্নার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। অনেকেই এটিকে ব্রাজিলের জার্সিতে আরেকবার বিশ্বমঞ্চে ফেরার প্রবল আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখছেন।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

কান্নায় ভেঙে পড়লেন নেইমার

প্রকাশিত ০৯:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬