ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মিয়ানমারের ‘স্ক্যাম কম্পাউন্ড’ থেকে পালিয়ে থাইল্যান্ডে, ৩ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার Logo জমজমাট লড়াইয়ে শেষের গোলে বায়ার্নের মাঠে হার এড়াল আর্সেনাল Logo পিএইচপি প্রোগ্রামিংয়ে ত্রুটি শনাক্ত, নিরাপত্তার উদ্বেগে বন্ধ বহু ওয়েবসাইট Logo ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন Logo আর্জেন্টাইন প্রতিভার মাস্টারক্লাস, ইউনাইটেডকে গুঁড়িয়ে দিল কোমো Logo ‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের ঘোষণা ইরানের Logo ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের Logo যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম Logo মোহাম্মদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ জন গ্রেপ্তার Logo গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

হাবিপ্রবিতে “Global Pathways: Research, Collaboration and Higher Study Opportunity in USA” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের উদ্যোগে “Global Pathways: Research, Collaboration and Higher Study Opportunity in USA” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ভিআইপি কনফারেন্স রুমে কৃষি অনুষদের এমএস শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন Associate Prof. Dr. Emran Ali। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, গবেষণা প্রপোজাল প্রস্তুতির কৌশল, স্কলারশিপ অর্জনের বিভিন্ন দিক এবং বৈশ্বিক পর্যায়ে ক্যারিয়ার উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান বক্তা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের গবেষণামুখী দক্ষতা উন্নয়ন, একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের গবেষণায় সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, গবেষণাপত্র প্রকাশনা, যোগাযোগ দক্ষতা এবং সময়োপযোগী পরিকল্পনার বিষয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও গবেষণায় উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা এবং স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে সহায়তা করেছে। পাশাপাশি এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আগ্রহ সৃষ্টি করবে বলেও তারা মত প্রকাশ করেন।

জনপ্রিয়

মিয়ানমারের ‘স্ক্যাম কম্পাউন্ড’ থেকে পালিয়ে থাইল্যান্ডে, ৩ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার

হাবিপ্রবিতে “Global Pathways: Research, Collaboration and Higher Study Opportunity in USA” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত ১০:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬