ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শিশু রামিসা হত্যাকান্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন Logo রামিসা হত্যা ও নারীদের প্রতি সহিংসতার বিচারের দাবিতে ববিতে মানববন্ধন Logo বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাবের নতুন সভাপতি সানজিদা সচিব নিজামুল  Logo জাবিতে ধর্ষণচেষ্টা: নিরাপত্তা জোরদারে আরও ৫ সিদ্ধান্ত, আসামি ধরতে পুরস্কার ঘোষণা Logo জাবির উপ-পরিচালকের বিরুদ্ধে নারী খেলোয়াড়দের অভিযোগ Logo গোবিপ্রবিতে চালু হলো ক্যাশলেস ক্যাম্পাস ব্যবস্থা  Logo ‘সারা বাংলায় ধর্ষণ চলে, স্বরাষ্ট্রমন্ত্রী কী করে? কুবিতে বিক্ষোভ  Logo জাবিতে রাজস্ব সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক বাজেট ব্যবস্থায় গুরুত্বারোপে প্রি-বাজেট সেমিনার অনুষ্ঠিত Logo দুই দশকেও আধুনিক হয়নি কুবির ওয়েবসাইট Logo ‘ভাঙা আঙুল’ নিয়েও মার্টিনেজের রেকর্ড অক্ষুণ্ন

রামিসা হত্যা ও নারীদের প্রতি সহিংসতার বিচারের দাবিতে ববিতে মানববন্ধন

রামিসা হত্যা সহ সকল শিশু ও নারীদের প্রতি হওয়া চলমান ‘সহিংসতা, নিপীড়ন প্রতিরোধে এবং ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক সংগঠনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা।

এসময় বিইউডিএস সভাপতি মেহেদী হাসান সোহাগ বলেন,’আজ আমরা এখানে কোনো রাজনৈতিক পরিচয়ে নয়, একজন মানুষ হিসেবে দাঁড়িয়েছি। ছোট্ট শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে স্তব্ধ করে দিয়েছে। একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে না পারা আমাদের রাষ্ট্র, সমাজ ও মানবতার জন্য গভীর লজ্জার বিষয়। বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (BUDS)-এর পক্ষ থেকে আমি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও ভয়ংকর করে তোলে। তাই শুধু গ্রেফতার নয়, দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। আমাদের সংবিধান মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের কথা বলে। কিন্তু বাস্তবে যদি নারী ও শিশুরা নিরাপদ না থাকে, তাহলে সেই আইন ও বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও সময়োপযোগী করার প্রয়োজন রয়েছে। আমরা রামিসার বিচার চাই। আমরা সকল নারী ও শিশুর নিরাপত্তা চাই। আমরা মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।’

আইন বিভাগের শিক্ষার্থী এস এম ওয়াহেদুর রহমান বলেন,’বিগত দেড় বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে, যা থেকে বর্তমান সরকার এখনো ঘুরে দাড়াতে পারেনি। অথচ ২৫ ডিসেম্বর দেশে এসে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচিত সরকার এলে এদেশের মানুষকে নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ রূপে ব‍্যর্থ। নতুন কোনো কঠোর আইন যেমন সংসদে প্রণীত হচ্ছে না তেমনি পুরোনো আইন‌ও সংস্কার হচ্ছে না।

তিনি আরো বলেন, বিগত চার দিনে রামিসা সহ ৪ শিশুর নারকীয় ধর্ষণ করে হত‍্যাকান্ড উপরোক্ত এই বিবৃতির জলজ্যান্ত প্রমাণ। এভাবে চলতে থাকলে দেশের মানুষ অতি শীঘ্রই আইন নিজের হাতে তুলে নিতে শুরু করবে।

এই রোষানল থেকে ক্ষমতাসীনরাও নিজেদের নিরাপদ রাখতে পারবেন না। দ্রুত রামিসাকে হত‍্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে প্রকাশ‍্য দিবালোকে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ড. গাজী মোঃ সাখাওয়াত হোসেন বলেন,’সত্যিকার অর্থে আমরা এমন এক নির্লজ্জ জাতিতে পরিণত হচ্ছি যা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে আমরা নিজেও জানিনা। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো, বাংলাদেশের ইতিহাসে যা হয়েছে সেখান থেকে নয় আপনি নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করুন। আমি সাধারণ শিক্ষার্থীদের কাতারে এসে দাঁড়িয়েছি-যারা পড়ার টেবিলে থাকার কথা তারা পড়ার টেবিলেই থাকবে কোনভাবে অরাজকতা,নৈরাজ্য সমাজে বিশৃঙ্খলা কোনভাবে কাম্য নয়।’

জুনায়েত/ববি

জনপ্রিয়

শিশু রামিসা হত্যাকান্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

রামিসা হত্যা ও নারীদের প্রতি সহিংসতার বিচারের দাবিতে ববিতে মানববন্ধন

প্রকাশিত ১০:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬