ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্টাইলে নতুন চমক – কী নিয়ে আসছে ভিভো Logo বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ Logo অন্তর্বাস পরে ভাইকে রাখি পরাচ্ছেন কৃতি, বিজ্ঞাপন ঘিরে তুমুল বিতর্ক Logo ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার হয়েছে ৬২ হাজার মানুষ: সিপিডি Logo ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ Logo চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার Logo ইরানে আবারও হিজাব বিতর্ক, খোলা চুলে রাস্তায় নারীরা Logo পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন Logo কুবির নজরুল হলে সাময়িক বহিষ্কৃতদের সিটে ছাত্রদলকর্মীদের ওঠানোর অভিযোগ, জানে না প্রশাসন

সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হলো ‘জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-১৪) বালক ও বালিকা অ্যাথলেটিকস ও সাঁতার প্রতিযোগিতা-২০২৬’। দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ এবং উদীয়মান ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদি বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার সকালে বিকেএসপি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. মাহবুবুর রহমান।

এবারের জাতীয় পর্যায়ের এই আসরে দেশের ৮টি বিভাগের প্রায় ২০০ জন অনূর্ধ্ব-১৪ জুনিয়র খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অ্যাথলেটিকসের ১৪টি এবং সাঁতারের ১২টি ইভেন্টে বালক ও বালিকারা মেডেলের জন্য লড়াই করে।

প্রতিযোগিতার সমাপনীতে সাঁতার ইভেন্টে ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক জিতে বালক ও বালিকা উভয় বিভাগে একক আধিপত্যের সাথে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুলনা বিভাগ। অন্যদিকে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বালক বিভাগে চট্টগ্রাম বিভাগ এবং বালিকা বিভাগে রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায়। প্রতিযোগিতা শেষে বিজয়ী অনূর্ধ্ব-১৪ অ্যাথলেটদের মেডেল এবং প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তৃণমূল থেকে দক্ষ ও মানসম্মত ক্রীড়াবিদ গড়ে তোলার ক্ষেত্রে ক্রীড়া পরিদপ্তরের এই আয়োজন প্রশংসনীয়। এখান থেকেই আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অ্যাথলেটরা উঠে আসবে।” অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তর ও বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

স্টাইলে নতুন চমক – কী নিয়ে আসছে ভিভো

সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা

প্রকাশিত ০১:৪৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬