ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি Logo মোবাইল ফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন কীভাবে Logo লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন Logo ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা Logo দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু Logo বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল Logo শেষ হলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬: ওয়ার্ল্ড কাপে যাচ্ছে বাংলাদেশ Logo নীলফামারীতে টিআইবি-সনাকের মানববন্ধন: পরিবেশ রক্ষায় ১২ দফা সুপারিশ Logo ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লেবু, সম্পাদক টিটু Logo কুড়িগ্রামের দিনমজুর থেকে দোহারের সফল বর্গা চাষী মোহাম্মদ হোসেন

ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. রিফাত মাহমুদ ফেসবুকে নিজের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার প্রায় ৬ ঘণ্টা পর জানিয়েছেন, আইডি হ্যাক হওয়ার কারণে এমন পোস্ট করা হয়েছিল।

রবিবার (২৪ মে) দুপুর ৩টা ৪৬ মিনিটে তার ফেসবুক আইডি থেকে পদত্যাগের পোস্টটি করা হয়। পরে রাত ১১টায় তিনি জানান, আইডিটি অন্য কারো নিয়ন্ত্রণে ছিল।

পদত্যাগের ঘোষণা দেওয়া ওই পোস্টে লেখা ছিল, “দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সাথে বিশ্ববিদ্যালয়ে রাজনীতির ময়দানে সক্রিয় থেকেছি। সম্পূর্ণ ব্যক্তিগত কিছু কারণে আমি সক্রিয় রাজনীতি থেকে পদত্যাগ করছি। এই দীর্ঘ যাত্রায় সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ।”

নিজের টাইমলাইনে পদত্যাগের পোস্টের বিষয়ে পরবর্তীতে ববি ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক রিফাত মাহমুদ বলেন, “আমার ফেসবুকের পাসওয়ার্ড অন্য কোথাও (অন্য কারো কাছে) থাকার কারণে এমন পোস্ট হয়েছে। আমি নিজের ইচ্ছায় এই পোস্ট করি নাই। পরে যখন আমি নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করি, তখন দেখি পদত্যাগ নিয়ে একটা পোস্ট করা হয়েছে। এরপর আমি সেটি ডিলিট করে দিই।”

জুনায়েত/,ববি

জনপ্রিয়

হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি

ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো

প্রকাশিত ১২:৪৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬