ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ এক উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। হলে ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে “ঈদ প্রীতিভোজ” নামক এক আপ্যায়ন কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

‎শনিবার (২৩মে) সকালে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফেসবুক পেজে এই আয়োজনের কথা জানানো হয়।

‎আয়োজক সূত্রে জানা যায়, এই কর্মসূচির অধীনে ঈদের ২য় দিন দুপুর ২:০০ টা ক্যাম্পাসের আশপাশের মেস ও আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ইতিমধ্যে গুগল ফর্মের মাধ্যমে অবস্থানরত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে সংগঠনটি।

‎এ বিষয়ে নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুর রহমান বলেন, “পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে আমরা নোবিপ্রবি ছাত্রশিবির ক্যাম্পাসে “ঈদ প্রীতিভোজ” আয়োজন করতে যাচ্ছি । ঈদ মুসলিম উম্মাহর আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্বের উৎসব।পরিবার-পরিজনের কাছ থেকে দূরে থাকা অনেক শিক্ষার্থী ঈদের সময় ক্যাম্পাসেই অবস্থান করেন। তাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন”।

‎তিনি আরও বলেন , আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়; বরং এটি পারস্পরিক সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্বচেতনা বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। “ঈদ প্রীতিভোজ” সেই বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আমরা আশাবাদী।

রাকিব/নোবিপ্রবি 

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির

প্রকাশিত ০১:১৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬