ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সঞ্চয়ে নিম্নমুখী প্রবৃদ্ধির মধ্যেই ৩ মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ২৮% Logo নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি Logo আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা Logo নতুন উদ্যোক্তাদের সরকারি কাজে অংশ নেওয়ার সুযোগ বাড়িয়ে আইন পাস Logo ভাইয়ের বিয়েতে নেচে আলোচনায় মোনামী, বললেন ‘বেশ করেছি’ Logo প্রবৃদ্ধিতে ফিরেছে এলটিইউ ভ্যাট Logo লন্ডনে প্রদর্শিত হচ্ছে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, থাকছেন অভিনেতা নিজেও Logo সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসার জীবন কেমন ছিল? দেখাবে ‘বেগমআম্মা লুৎফুন্নেসা’ Logo চাপের মুখে আবার সেঞ্চুরি, লিটন বললেন ‘এটা একটা সুযোগ’ Logo পোশাক খাতের সংকট নিয়ে সংসদে আলোচনা না হওয়ায় বিরোধীদলীয় নেতার ক্ষোভ

দুই দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক

দুই দি‌নের সফ‌রে ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রা‌তে টুর্ককে বিমানবন্দ‌রে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জা‌তিসংঘ অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক ও মুখপাত্র তৌ‌ফিক হাসান।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, ফলকার টুর্কের দুই দি‌নের ঢাকা সফ‌রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬ থেকে ৭ জন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাবাহিনী প্রধান, বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে নির্বাচন, মানবাধিকার এবং নিরাপত্তা ইস্যু অগ্রাধিকার পা‌বে।

এ ছাড়া, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়েও আলোচনা হবে টুর্কের এ সফরে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলা নিয়ে উভয়পক্ষের নীতিগত সম্মতি রয়েছে। টুর্কের সফরের সময়ে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঢাকা সফরের কথা ছিল টুর্কের। তবে উভয়পক্ষের সময়সূচিতে না সমন্বয় না হওয়ায় পেছানো হয় সফরটি।

প্রসঙ্গত, সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করে‌ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

জনপ্রিয়

সঞ্চয়ে নিম্নমুখী প্রবৃদ্ধির মধ্যেই ৩ মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ২৮%

দুই দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক

প্রকাশিত ০৮:৪৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪