ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিন ইউনিটে ৬৬ হাজার ১৬২ পরীক্ষার্থীর মধ্যে ফেল ৪৯ হাজার ৬৭৬ জন Logo ব্রহ্মপুত্র নাকি তিস্তা? কোন নদীর পানি এবার কেড়ে নেবে উত্তরের ৫ জেলার মানুষের ঘুম? Logo কুবিতে প্রথমবারের মতো শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু Logo জাবির মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাবের সভাপতি মাহির সম্পাদক রাফি Logo জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ সাংবাদিক হাসান মেহেদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ Logo অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া Logo একসাথে আত্মহত্যার সিদ্ধান্ত, প্রেমিক যমুনায় ঝাঁপ দিতেই হাঁটা ধরলেন প্রেমিকা! Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল Logo বর্ষায় কেমন হবে বিয়ের সাজ? Logo জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ

কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাতে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কারাগারের জেলার শিরিন আখতার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটে সেলিনা হায়াত আইভী কারাগার থেকে বের হয়েছেন।

তিনি বলেন, ‘যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।’ আইভীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা দুটি পৃথক আবেদনের বিষয়ে গত ১৭ মে ‘নো অর্ডার’ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

এরপর আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান গণমাধ্যমকে জানিয়েছিলেন, আইভীর বিরুদ্ধে দায়ের করা অন্য ১০টি মামলায় জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে আইনগত বাধা নেই।

গত বছরের ৯ মে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আরও নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই বছরের ৯ নভেম্বর এবং চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আইভীকে ১০টি মামলাতেই জামিন দিয়েছিলেন।

জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিন ইউনিটে ৬৬ হাজার ১৬২ পরীক্ষার্থীর মধ্যে ফেল ৪৯ হাজার ৬৭৬ জন

কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

প্রকাশিত ১২:৫৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬