ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

‘হাদি হত্যা’ নিয়ে মন্তব্য করে বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতে এফআইআর করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এ অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য দেশের নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে।

গত ২ জুন পশ্চিমবঙ্গে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশে সংঘটিত ওই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মেঘালয় সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে।

বক্তব্যে মমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও উল্লেখ করেন। তাঁর দাবি, গ্রেপ্তারের পর বিষয়টি প্রকাশ না করার জন্য তাঁকে অনুরোধ জানানো হয়েছিল। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, হত্যাকাণ্ডের পেছনে কারা ছিলেন সে বিষয়ে তিনি অবগত। তবে বাংলাদেশের স্থিতিশীলতা ও দুই দেশের স্বার্থের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট নাম প্রকাশ করছেন না বলে জানান।

এদিকে মমতার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মূলত হাদি হত্যা নিয়েই মন্তব্য করেছেন। অভিযোগকারী আইনজীবীর দাবি, এ ধরনের মন্তব্য জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে তফসিল ঘোষণার পর গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় সশস্ত্র হামলার শিকার হন তিনি। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর পল্টন থানায় প্রথমে হত্যাচেষ্টার মামলা করা হয়। পরে তাঁর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

জনপ্রিয়

ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা

‘হাদি হত্যা’ নিয়ে মন্তব্য করে বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়

প্রকাশিত ০৪:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬