ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাইমা রহমানের ছবি দিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রচারের অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া যুবক হলেন কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শেখ রসুল ওরফে রফিকুল (২৪)। সোমবার রাতে উপজেলার বাঁধাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে শেখ রসুলকে বাগেরহাট আমলি আদালত-৯-এর বিচারক জেবুন্নেছার আদালতে হাজির করা হলে প্রাথমিক শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শেখ রসুল তার ফেসবুক আইডি থেকে জাইমা রহমানের ছবি সংযুক্ত করে একটি আপত্তিকর পোস্ট প্রচার করেন। পুলিশ জানিয়েছে, তিনি অন্য একটি ফেসবুক আইডি থেকে পাওয়া পোস্টটি ডাউনলোড করে নিজের আইডিতে পুনরায় প্রকাশ করেছিলেন।

এ ঘটনায় আব্দুস সালাম নামে এক ব্যক্তি কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় শেখ রসুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

জাইমা রহমানের ছবি দিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক গ্রেপ্তার

প্রকাশিত ১০:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬