ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা Logo গ্রাহকদের কাছে দ্রুততর সেবা পৌঁছে দিতে দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ Logo জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ: পিছিয়ে যাওয়ার আশঙ্কা! Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের Logo ২০০ বন্যার্ত পরিবারের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতিফলক’ উদ্বোধন Logo হাবিপ্রবিতে পৃথক ডেটা সায়েন্স বিভাগের বিরোধিতা, পরিসংখ্যানের সাথে সংযুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি Logo ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: শিক্ষকদের মৌন মিছিল

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী প্রক্টর এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মবিনুল ইসলামের ওপর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১ টায় প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনে এসে এই মিছিলটি শেষ হয়।

জানা যায়, গত ২১ মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হল এবং আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে শিক্ষার্থীদের একটি পক্ষের হামলার শিকার হন সহকারী প্রক্টর মবিনুল ইসলাম। এতে তাঁর নাক এবং চোখে গুরুতর জখম হয়। এ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ৩১ জনকে বহিষ্কার এবং ৭ জন নামধারী আসামিসহ অজ্ঞাতনামা আরও ১২০ জনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী এবং শিক্ষকদের বিভিন্ন সংগঠন।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক মো. সাইফুল হুদা বলেন, “২০০২ সালেও একবার এক শিক্ষকের ওপর হামলা হয়েছিলো সেদিনও আমরা মৌন মিছিল করেছিলাম এবং সেই অপরাধীরা সাজা পেয়েছিলো। এরপর বিচারহীনতার সংস্কৃতির কারণে এরকম ঘটনা বহুবার ঘটেছে বিগত সময়ে। এখন আমরা আর এসব দেখতে চাইনা। এরকম ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং শাস্তি দাবি করছি।”

এই মিছিলে আরও অংশ নেন হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাসানুজ্জামান রতন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মহিদুল হাসান, সাদা দলের সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শরীফ মাহমুদ, ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হাসান সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

জনপ্রিয়

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা

হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: শিক্ষকদের মৌন মিছিল

প্রকাশিত ০৮:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬