ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo তেজগাঁও এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮৩ Logo দেশকে বাঁচাতে খালেদা জিয়া দুই সন্তান নিয়ে দেশত্যাগ করেননি: চিফ হুইপ Logo মিরপুর পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৬ Logo ধর্মকে ব্যবহার করে অশান্তির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর Logo তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক Logo ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কি না, ভারত তা জানে না Logo কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন শজিমেকের ইন্টার্ন চিকিৎসকরা Logo খালে ভাসছিল বৃদ্ধার মরদেহ, কোমরে বাঁধা বালির বস্তা Logo সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী: মঈন খান

শিবির নেতার ধর্ষণ ও গুম নাটকের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক নেতা জিসান মিয়া প্রধান কর্তৃক বিধবা নারীকে ধর্ষণ এবং পরবর্তীতে গুমের নাটক সাজানোর প্রতিবাদে ও ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচিতে অংশ নেয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা, ‘মুনাফিকি ভন্ডামি, শিবিরের মূলনীতি’, ‘ধর্ষণ করে গুমের নাটক, চলবে না চলবে না’ এবং ‘গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা’ ইত্যাদি স্লোগান দেন।

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্য সচিব মো. নাজমুল হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক রোমান আহমেদ, যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম কানন ও যুগ্ম আহবায়ক এম জে এইচ নোমান, সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন সজীবসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলের বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান বলেন, শিবিরের আসল চরিত্র প্রকাশ পেয়েছে। সরকারকে বিতর্কিত করতেই শিবির প্রথমে গুমের নাটক সাজিয়েছে। সেই নাটকে সরাসরি জামায়াতের আমিরও শামিল হয়েছিল। কিন্তু বাস্তবতার নির্মম পরিহাস, জনগণের কাছে তাদের আসল চরিত্র প্রকাশ পেয়ে গেছে। আমরা অনতিবিলম্বে শিবিরের এই নেতার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। একই সঙ্গে যারা যারা সরকারকে বেকায়দায় ফেলতে গুমের এই মিথ্যা নাটক প্রচার করেছে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

জনপ্রিয়

তেজগাঁও এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮৩

শিবির নেতার ধর্ষণ ও গুম নাটকের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত ১১:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬