ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা Logo গ্রাহকদের কাছে দ্রুততর সেবা পৌঁছে দিতে দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ Logo জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ: পিছিয়ে যাওয়ার আশঙ্কা! Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের Logo ২০০ বন্যার্ত পরিবারের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতিফলক’ উদ্বোধন Logo হাবিপ্রবিতে পৃথক ডেটা সায়েন্স বিভাগের বিরোধিতা, পরিসংখ্যানের সাথে সংযুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি Logo ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা, ব্রাজিল ম্যাচ ঘিরে গণকের ভবিষ্যদ্বাণী

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা প্রত্যাশামতো হয়নি। গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে সেলেসাওরা। মাঠের পারফরম্যান্স নিয়ে যখন সমালোচনা চলছে, ঠিক তখনই ব্রাজিলে আলোচনার নতুন বিষয় হয়ে উঠেছে এক নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী।

ভো বাহিয়ানা নামের ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, আগামী ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ চলাকালে ভিনগ্রহবাসীরা (এলিয়েন) মিয়ামির স্টেডিয়ামে হামলা চালাতে পারে। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, স্বপ্নে তিনি দেখেছেন একটি মহাকাশযান মাঠ থেকে খেলোয়াড়দের অপহরণ করে নিয়ে যাচ্ছে। এমনকি তিনি নিজেকেও ওই মহাকাশযানের ভেতরে বন্দি অবস্থায় দেখেছেন বলে দাবি করেন।

বাহিয়ানার ভাষ্য, কিছুক্ষণ পর আরও বড় একটি মহাকাশযান এসে স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শককে তুলে নিয়ে যায়। চারদিকে মানুষের চিৎকার, কান্না ও আতঙ্কের দৃশ্য তিনি স্বপ্নে প্রত্যক্ষ করেছেন বলেও জানান।

তিনি আরও বলেন, ‘আমি এই একই স্বপ্ন দ্বিতীয়বার দেখেছি। তাই আমার মনে হচ্ছে, ২৪ জুন মিয়ামির স্টেডিয়ামে ভয়াবহ কিছু ঘটতে পারে।’

উল্লেখ্য, আগামী ২৪ জুন দিনগত রাত ৪টায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের। দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে ম্যাচটিতে গ্যালারি পূর্ণ থাকার সম্ভাবনা রয়েছে।

তবে ফুটবলপ্রেমীদের একাংশের কাছে বিষয়টি নিছক কল্পনা বা দুঃস্বপ্ন হিসেবেই দেখা হচ্ছে। এ ধরনের দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক বা নির্ভরযোগ্য প্রমাণ নেই। তারপরও রহস্যময় এই ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

জনপ্রিয়

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা

নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা, ব্রাজিল ম্যাচ ঘিরে গণকের ভবিষ্যদ্বাণী

প্রকাশিত ০৯:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬