ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন তিউনিসিয়ার হেড কোচ

বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেই ভরাডুবির খেসারত দিতে হলো তিউনিসিয়ার প্রধান কোচ সাব্রি লামুশিকে। মেক্সিকোর মনটেরিতে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের লজ্জাজনক পরাজয়ের একদিনের মধ্যেই তাকে বরখাস্ত করেছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। চলমান বিশ্বকাপে কোনো দলের কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার এটিই প্রথম ঘটনা।

সুইডেনের কাছে বড় ব্যবধানে হারের পরপরই জরুরি বৈঠকে বসে তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপে অংশ নেওয়ার আগে প্রীতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-০ গোলে হারার পর বিশ্বমঞ্চের প্রথম ম্যাচেও ৫ গোল হজম করায় লামুশির ওপর থেকে আস্থা হারায় দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোলো থেকে বিদায়ের পর সামি ট্রাবেলসির স্থলাভিষিক্ত হয়ে তিউনিসিয়ার দায়িত্ব নেন লামুশি। তবে তার অধীনে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছে দলটি। হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে যাত্রা শুরু হলেও এরপর থেকে ক্রমাগত অবনতি ঘটে দলের পারফরম্যান্সে।

কানাডার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর অস্ট্রিয়া, বেলজিয়াম এবং সবশেষ সুইডেনের কাছে পরাজয় বরণ করে তিউনিসিয়া। ফলে দায়িত্ব হারাতে হলো লামুশিকে। উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বকাপের বাছাইপর্বে কোনো গোল না খেয়েই মূল পর্বে জায়গা নিশ্চিত করে রেকর্ড গড়েছিল উত্তর আফ্রিকার দেশটি।

আগামী শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে তিউনিসিয়া। তার আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় ফেডারেশন। সম্ভাব্য কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তিউনিসিয়ার সাবেক তারকা উইঙ্গার ওয়াহবি খাজরি। এছাড়া ২০২২ বিশ্বকাপে দলের দায়িত্বে থাকা মোনধের কেবাইয়েরের নামও বিবেচনায় রয়েছে।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন তিউনিসিয়ার হেড কোচ

প্রকাশিত ০৯:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬