ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

যশোরের কেশবপুরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে এক আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী অহিদুর রহমান অন্তু।

মঙ্গলবার (১৬ জুন) তিনি কেশবপুর থানায় এ অভিযোগ দায়ের করেন। অহিদুর রহমান অন্তু উপজেলার নতুন মূলগ্রামের বাসিন্দা এবং নিজেকে দীর্ঘদিনের একজন নিবেদিতপ্রাণ আর্জেন্টিনা সমর্থক বলে উল্লেখ করেছেন।

থানায় দেওয়া অভিযোগে তিনি বলেন, জ্ঞান হওয়ার পর থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক। কিন্তু এক ব্যক্তি তাকে ব্রাজিলের সমর্থক হিসেবে উপস্থাপন করার উদ্দেশ্যে এআই প্রযুক্তির মাধ্যমে তার বিভিন্ন ছবি সম্পাদনা করে ব্রাজিল দলের জার্সি পরিয়ে তৈরি করেন এবং সেগুলো ফেসবুকে ছড়িয়ে দেন।

অন্তুর দাবি, এসব ছবি তার সম্মানহানি করেছে এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে বিরূপ প্রভাব ফেলেছে। এ ঘটনায় তিনি দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন সাংবাদিকদের জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও হাস্যরসের জন্ম দিলেও, এআই প্রযুক্তি ব্যবহার করে কারও ছবি বিকৃত বা বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের নৈতিক ও আইনি দিক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

জনপ্রিয়

চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

প্রকাশিত ১১:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬