ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, ম্যাচের আগে উত্তেজনা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় ম্যানহাটনের টাইমস স্কয়ারে দুই দলের সমর্থকদের একাংশের মধ্যে বাক্‌বিতণ্ডা থেকে হাতাহাতির সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি ও পতাকা হাতে থাকা সমর্থকদের সঙ্গে আলজেরিয়ার সমর্থকদের প্রথমে তর্কাতর্কি শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। ঘটনাস্থলে নারী ও শিশুসহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় কানসাস সিটিতে মুখোমুখি হওয়ার কথা রয়েছে আর্জেন্টিনা ও আলজেরিয়ার। ম্যাচকে সামনে রেখে টাইমস স্কয়ারে আর্জেন্টিনা সমর্থকরা দলকে উৎসাহ দিতে জড়ো হয়েছিলেন। একই সময়ে সেখানে আলজেরিয়ার সমর্থকরাও উপস্থিত ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মৌখিক তর্ক থেকেই উত্তেজনার সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না বা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্বকাপের শুরুতেই এমন অপ্রীতিকর ঘটনা আলোচনার জন্ম দিলেও, টুর্নামেন্টের অন্যান্য আয়োজক শহরে বিভিন্ন দেশের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশও লক্ষ্য করা গেছে।

এদিকে, আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি সমর্থকদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফুটবল আনন্দ ও সৌহার্দ্যের খেলা, তাই সমর্থকদের উচিত ইতিবাচক পরিবেশ বজায় রাখা।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, ম্যাচের আগে উত্তেজনা

প্রকাশিত ১২:২৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬