ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিন্ন এক ঘটনায় ভোলায় আলোচনায় এসেছেন হৃদয় হোসাইন (২৮) নামে এক ব্রাজিল সমর্থক। ম্যাচের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর তিনি প্রকাশ্যে মাথা ন্যাড়া করেন।

বুধবার (১৭ জুন) সকালে লালমোহন উপজেলার হর্ড হার্ডিঞ্জ বাজারের একটি সেলুনে আর্জেন্টিনা সমর্থক বন্ধুদের উপস্থিতিতে মাথা ন্যাড়া করেন হৃদয়। এ সময় তার মাথা ন্যাড়া করার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়।

জানা গেছে, হৃদয় হোসাইন হর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে। তিনি স্থানীয় বাজারে কম্পিউটার ব্যবসার সঙ্গে জড়িত।

হৃদয় হোসাইন জানান, ম্যাচের আগে তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ঘোষণা দিয়েছিলেন, আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন। বন্ধুদের সামনেও লিখিতভাবে একই প্রতিশ্রুতি দেন। পরে আর্জেন্টিনা ৩-০ গোলের ব্যবধানে জয় লাভ করলে তিনি নিজের দেওয়া কথা রাখেন।

এ বিষয়ে হৃদয় বলেন, আমি ব্রাজিলের সমর্থক। কথা দিয়ে কথা রাখি। কথা দিয়েছি, তাই কথা রেখেছি। ব্রাজিল সমর্থকরা সব সময় নিজেদের কথা রাখে।

বুধবারের ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হ্যাটট্রিক করেন। তার নেতৃত্বে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা।

এদিকে হৃদয়ের মাথা ন্যাড়া করার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তার কথা রাখার মানসিকতার প্রশংসা করছেন। আবার কেউ কেউ ঘটনাটিকে হাস্যরসের বিষয় হিসেবেও দেখছেন। ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার দুই সমর্থক হাস্যোজ্জ্বল পরিবেশে হৃদয়ের মাথা ন্যাড়া করে দিচ্ছেন।

জনপ্রিয়

চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

প্রকাশিত ০৯:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬