ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন মিগেল আলমিরন

চলমান বিশ্বকাপে নতুন নিয়মের কারণে এক বিরল ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। মুখ ঢেকে কথা বলার কারণে প্রথম ফুটবলার হিসেবে লাল কার্ড দেখেছেন মিগেল আলমিরন।

তুরস্কের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় নিজের মুখ হাত দিয়ে ঢেকে রাখেন প্যারাগুয়ের তারকা মিডফিল্ডার। বিষয়টি তুরস্কের খেলোয়াড়দের নজরে এলে তারা রেফারির কাছে অভিযোগ জানান। পরে ম্যাচ কর্মকর্তারা ঘটনাটি পর্যালোচনা করে এটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করেন এবং সরাসরি লাল কার্ড দেখান আলমিরনকে।

চলতি বিশ্বকাপে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মুখ ঢেকে প্রতিপক্ষ বা ম্যাচ কর্মকর্তাদের কাছ থেকে কথোপকথন আড়াল করার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। সেই নিয়মের প্রথম শিকার হলেন প্যারাগুয়ের এই তারকা।

ঘটনাটিকে ম্যাচের ধারাভাষ্যকাররা ‘অবিশ্বাস্য’ বলে আখ্যা দিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে ১০ জনের দলে পরিণত হলেও প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল প্যারাগুয়ে।

এর আগে ম্যাচের মাত্র ৬৫ সেকেন্ডে গোল করে চলমান আসরের দ্রুততম গোলের রেকর্ড গড়েন মাতিয়াস গালারজা। ঘটনাবহুল এই ম্যাচে হলুদ কার্ড দেখেছেন প্যারাগুয়ে দলের কোচও।

মুখ ঢেকে কথা বলার মতো পরিচিত একটি আচরণের জন্য এমন শাস্তি ফুটবল অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, মাঠের স্বাভাবিক আচরণকে কতটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন মিগেল আলমিরন

প্রকাশিত ০১:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬