ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা

বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আলোচনার জন্ম দিয়েছে ব্রাজিলের কিছু সমর্থকের এক অদ্ভুত কুসংস্কার। তাদের বিশ্বাস, শহরের বিখ্যাত রকি বালবোয়া মূর্তিতে যে দলের জার্সি পরানো হয়, সেই দলই পরবর্তী ম্যাচে পরাজিত হয়। আর সেই বিশ্বাস থেকেই আর্জেন্টিনার পরাজয় কামনায় মূর্তিটির গায়ে আর্জেন্টিনার জার্সি পরানোর চেষ্টা করেছেন কয়েকজন ব্রাজিল সমর্থক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্রাজিলিয়ান সমর্থক রকি বালবোয়া মূর্তির গায়ে আর্জেন্টিনার জার্সি পরানোর চেষ্টা করছেন। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফিলাডেলফিয়ার অন্যতম দর্শনীয় স্থান রকি বালবোয়া ব্রোঞ্জ মূর্তিকে ঘিরে দীর্ঘদিন ধরেই পর্যটকদের আগ্রহ রয়েছে। হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন অভিনীত জনপ্রিয় ‘রকি’ চলচ্চিত্রের চরিত্রকে স্মরণ করেই নির্মিত এই মূর্তি শহরের সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে বিবেচিত হয়।

তবে বিশ্বকাপের আবহে মূর্তিটিকে ঘিরে নতুন করে ছড়িয়ে পড়েছে এক ধরনের কুসংস্কার। অনেক ব্রাজিল সমর্থকের ধারণা, নিজেদের দলের জার্সি মূর্তির সংস্পর্শে এলে তা অশুভ প্রভাব ফেলতে পারে। ফলে কেউ কেউ অন্য সমর্থকদেরও মূর্তির কাছাকাছি নিজেদের জার্সি না নেওয়ার পরামর্শ দিতে দেখা গেছে।

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সাম্প্রতিক ড্রয়ের পর দলটির পারফরম্যান্স নিয়ে সমর্থকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা এই ধরনের বিশ্বাসকে আরও উসকে দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

যদিও স্থানীয় বাসিন্দারা এসব কুসংস্কারকে গুরুত্ব দিচ্ছেন না। তাদের মতে, রকি বালবোয়া মূর্তি সংগ্রাম, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের প্রতীক, কোনো অশুভ শক্তির নয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঘটনাটি নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন। তাদের মতে, প্রতিপক্ষের পরাজয় কামনায় কুসংস্কারের আশ্রয় নেওয়ার পরিবর্তে নিজেদের দলের পারফরম্যান্সের দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা

প্রকাশিত ০৮:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬