ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

যেভাবে মোবাইলে দেখবেন আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। ফলে আজকের মুখোমুখি লড়াইয়ে জয়ী দল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পথে বড় এক ধাপ এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে।

বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি দেখার একাধিক সুযোগ রয়েছে। টেলিভিশনে খেলা সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন।

এ ছাড়া মোবাইল ফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইস ব্যবহারকারীরাও অনলাইনে ম্যাচটি উপভোগ করতে পারবেন। নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ ও আইস্ক্রিন প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে ম্যাচটি।

পাশাপাশি বিভিন্ন স্পোর্টস স্ট্রিমিং অ্যাপের মাধ্যমেও খেলা দেখার সুযোগ রয়েছে। স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও ম্যাচটি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

ম্যাচের সূচি
ম্যাচ: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
ভেন্যু: ডালাস, যুক্তরাষ্ট্র
সময়: রাত ১১টা (বাংলাদেশ সময়)

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে জয় তুলে নিতে মরিয়া থাকবে দুই দলই। তাই ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে উত্তেজনাপূর্ণ ও জমজমাট এক ম্যাচ।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

যেভাবে মোবাইলে দেখবেন আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ

প্রকাশিত ০৯:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬