ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র

রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত আরডিএ পার্ক ও রেস্ট হাউস উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (সুইট)। উদ্বোধন শেষে ভূমিমন্ত্রী ভদ্রা পার্কের সামনে একটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নবনির্মিত পার্ক ও রেস্ট হাউজের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

ভূমিমন্ত্রী বলেন, ’নগরবাসীর সুস্থ বিনোদন, স্বাস্থ্যকর পরিবেশ সংরক্ষণ এবং পরিবার-পরিজনের সঙ্গে অবসর কাটানোর জন্য আরডিএ পার্ক একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। আধুনিক ও উন্মুক্ত বিনোদন সুবিধা নিশ্চিত করতে এমন উদ্যোগ গ্রহণ করায় তিনি আরডিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

প্রকাশিত ০১:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬