ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা Logo গ্রাহকদের কাছে দ্রুততর সেবা পৌঁছে দিতে দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ Logo জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ: পিছিয়ে যাওয়ার আশঙ্কা! Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের Logo ২০০ বন্যার্ত পরিবারের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতিফলক’ উদ্বোধন Logo হাবিপ্রবিতে পৃথক ডেটা সায়েন্স বিভাগের বিরোধিতা, পরিসংখ্যানের সাথে সংযুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি Logo ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

তুমি আমাদের গর্ব: জয়ার জন্মদিনে চঞ্চল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০২:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৩৪ বার পঠিত

শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা জয়া আহসান। বর্তমানে দুই বাংলায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন তিনি। তার অভিনয়ে মুগ্ধ ভারত ও বাংলাদেশের লাখো ভক্ত-অনুরাগী। গুণী এই অভিনেত্রীর জন্মদিন আজ। ১৯৭৩ সালের ১ জুলাই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছা পাচ্ছেন জয়া। পাশাপাশি ভালোবাসা পাচ্ছেন শোবিজ তারকাদেরও।

জয়ার জন্মদিনে সামাজিকমাধ্যমে দুটি ছবি পোস্ট করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিতে স্ত্রী ও সন্তানের সঙ্গে অভিনেত্রীকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।’

সঙ্গে জুড়ে দিয়েছেন কালো রঙের হার্ট ইমোজি। চঞ্চলের ওই পোস্টে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন আরো অনেকে।

জয়া আহসান

যদিও এখন আর জন্মদিন খুব একটা উদযাপন করা হয় না জয়া আহসান। তবে বন্ধুবান্ধব, কাছের আত্মীয় আর অনুরাগীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে দেখা যায় তাকে।

নিজের জন্মদিন উপলক্ষে সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে জয়া বলেন, ছোটবেলায় প্রজাপতি ড্রেস পরে কাটানো জন্মদিনের স্মৃতি মনে পড়ে। তবে এই সময়ে এসে এসব উদযাপনে কিছুটা লজ্জাই পাই।

উল্লেখ্য, জয়া আহসানের আসল নাম জয়া মাসউদ। তার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, মা শিক্ষক। ছোটবেলা থেকেই নাচ, গান, ও ছবি আঁকায় হাতেখড়ি। বড় হয়ে আসেন অভিনয়ে। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘খাঁচা’, ‘দেবী’, ‘বিউটি সার্কাস’সহ অনেক ছবিতে দেখা গেছে তাকে।

অন্যদিকে ভারতে তিনি ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘বিজয়া’, ‘বিনিসুতোয়’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দশম অবতার’, ‘কড়ক সিং’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন।

জয়া বর্তমানে কলকাতার সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে ব্যস্ত আছেন। আগামী ১০ জুলাই এটি মুক্তি পাবে। বাণিজ্যিকভাবে সফল সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র মুক্তির ৩ বছর পর এর সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী।

জনপ্রিয়

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা

তুমি আমাদের গর্ব: জয়ার জন্মদিনে চঞ্চল

প্রকাশিত ০২:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬