ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ববি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা কামনা

বরিশাল সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর কাছে বরিশাল বিশ্ববিদ্যালয় সফরের আমন্ত্রণও জানান।

সোমবার (১৩ জুলাই) বরিশাল সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণার অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চলমান ও সম্ভাব্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

এ সময় উপাচার্য প্রধানমন্ত্রীকে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বরিশাল সফরের সুযোগ হলে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাবেন।

সৌজন্য সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, যাত্রী নিহত

প্রধানমন্ত্রীর সঙ্গে ববি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা কামনা

প্রকাশিত ০৮:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬