ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) আয়োজনে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠনসমূহের মাঝে সাংবাদিকদের সংগঠন উল্লেখযোগ্য, আমি প্রত্যাশা করি সাংবাদিকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত কার্যক্রমের ইতিবাচক দিকসমূহ তারা গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে বিশ্ববিদ্যলয়ের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে। আমার যোগদানের তিনমাস অতিক্রান্তের এ সময়ে বিশ্ববিদ্যলয়ের সংবাদ তুলে ধরার ক্ষেত্রে আমি সাংবাদিক সমিতির গঠনমূলক কার্যক্রম প্রত্যক্ষ করেছি, এ জন্য তাদের প্রশংসা করছি। এ সময় উপাচার্য, যে সকল সংবাদের সংবাদ উপযোগিতা নেই, তা সংবাদ প্রতিবেদন হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মিডিয়ায় প্রচার করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, প্রক্টর ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা এ এফ এম আরিফুর রহমান। কর্মশালায় সেশন স্পিকার হিসেবে ছিলেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান, মাল্টিমিডিয়া রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইত্তেফাকের হেড অব মাল্টিমিডিয়া ফখরুল ইসলাম, শাবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. জাবেদ ইকবাল এবং নোবিপ্রবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বণিক বার্তার প্রতিবেদক আব্দুল কবির ফারহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় নোবিপ্রবিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন। বিকেলে সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এরপর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন প্রাঙ্গণে সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে একটি ফলদ গাছের চারা রোপণ করেন।

প্রসঙ্গত, প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন সেশনে কার্যক্রমের মধ্যে ছিল, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম: প্রসঙ্গ ক্যাম্পাস সাংবাদিকতা, ক্যাম্পাস টু প্রফেশনাল জার্নালিজম; সাংবাদিকতায় ক্যারিয়ার গঠনের রোডম্যাপ, সাংবাদিকতার মৌলিক ধারণা: সংবাদ প্রতিবেদন, ফিচার রাইটিং ও সাংবাদিকতার নৈতিকতা এবং মোবাইল জার্নালিজম, মাল্টিমিডিয়া রিপোর্টিং ও ডিজিটাল সাংবাদিকতা।

রাকিব/নোবিপ্রবি 

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত ০৬:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬