ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে বিপাকে কুবির শিক্ষার্থীরা Logo যে আমলে বান্দার গুনাহ ঝরে যায় Logo ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম Logo বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া Logo লোডশেডিং সমাধানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী! Logo এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি Logo ছয় মাস পর্যটক যাতায়াত বন্ধ: নতুন প্রাণ পেলো সেন্ট মার্টিন

শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের উপনির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি এ দায়িত্ব লাভ করেন।

মঙ্গলবার (১৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সংগঠন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কয়েকটি শূন্য পদ পূরণের লক্ষ্যে ‘কার্যকরী পরিষদ উপনির্বাচন-২০২৬’ আয়োজন করা হয়। সাংগঠনিক বিধি অনুসরণ করে অনুষ্ঠিত এ নির্বাচনে সারা দেশের সদস্যদের ভোটে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের যোগ্যতার ভিত্তিতে আরিফুর রহমান সৈকতকে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

ছাত্রশিবির জানায়, ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনটির আগের কার্যকরী পরিষদের ১২ জন নির্বাচিত ও একজন মনোনীত সদস্যের ছাত্রজীবন শেষ হওয়ায় পদগুলো শূন্য হয়। পরে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত উপনির্বাচনে সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ও গোপন ভোটে ১২ জন নতুন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। ভোটগ্রহণ শেষে নবনির্বাচিত সদস্যদের সঙ্গে পরামর্শ করে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আরও একজনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন। এরপর সেশনের অবশিষ্ট সময়ের জন্য কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করা হয়।

নবগঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা হলেন নুমায়ের আব্দুল্লাহ (কেন্দ্র), মুহিব্বুল্লাহ আল হুসাইনী (ঢাকা মহানগর পশ্চিম), ইয়াছিন আরাফাত (গাজীপুর মহানগর), আব্দুল আলিম আরিফ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), নাজমুল হাসান পঞ্চায়েত (কুমিল্লা মহানগর), মাসুদ রানা তুহিন (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মো. ইমদাদুল হক (ঢাকা মহানগর পূর্ব), জুলফিকার আলী (মেডিকেল জোন), মো. মেহেদী হাসান (সাতক্ষীরা শহর), আব্দুল্লাহ আল মঈন (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়),মো. শফিকুল ইসলাম (বগুড়া মহানগর) এবং আতিকুল ইসলাম (বরিশাল মহানগর)।

এতে বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

রাকিব/নোবিপ্রবি

জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি শিবির সভাপতি

প্রকাশিত ০৭:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬